News Flash

  • Home
  • দেশ
  • সশস্ত্র বাহিনীর জন্য পরিবর্তন গুরুত্বপূর্ণ : অনিল চৌহান
Image

সশস্ত্র বাহিনীর জন্য পরিবর্তন গুরুত্বপূর্ণ : অনিল চৌহান

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): ভারতের সশস্ত্র বাহিনীর জন্য পরিবর্তন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। তিনি জানান, দক্ষিণের বিশ্বনেতা হিসাবে ভারতের আবির্ভাব ঘটবে। জি-২০ সম্মেলনে ভারতের সফল পরিচালনা সেই দিকেরই ইঙ্গিত দিচ্ছে।

জেনারেল অনিল চৌহান শনিবার বেঙ্গালুরুতে এয়ার ফোর্স অ্যাসোসিয়েশন আয়োজিত ১৪তম এয়ার চিফ মার্শাল এলএম কাটরে মেমোরিয়াল–এ বক্তব্য রাখছিলেন। ভাষণে তিনি ভারত প্রসঙ্গে একথা বলেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পরিবর্তন ও নতুন কিছুকে গ্রহণ করা বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। সশস্ত্র বাহিনীর জন্য পরিবর্তন গুরুত্বপূর্ণ কারণ পরিবর্তন আমাদের চারপাশে ঘটছে। তিনি আরও বলেন, তিনজন সেনা প্রধান এবং আমি চেষ্টা করছি এই সংস্কারগুলিকে একটি নির্দিষ্ট দিকে পরিচালিত করার। কারণ এখন আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যা অনিশ্চিত, এর জন্য এক ধরনের রূপান্তরমূলক পরিবর্তন প্রয়োজন। ভারতের সশস্ত্র বাহিনী তাদের চারপাশে ঘটা পরিবর্তনগুলিকে মানিয়ে নিতে তৈরি রয়েছে।

Releated Posts

চিনা অনুপ্রবেশের অভিযোগ খারিজ রিজিজুর, সীমান্ত পরিকাঠামোয় কংগ্রেসের নীতিকে দায়ী করলেন

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশে চিনা অনুপ্রবেশ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করে কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 19, 2026

ভারত-নেপাল সীমান্তের কাছে ২০ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে ২০ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করে চারজনকে গ্রেফতার করেছে সশস্ত্র সীমা…

ByByNews Desk Aug 19, 2026

প্রাক্তন বঙ্গমন্ত্রীর জামিন মামলায় রায় দেওয়া থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): বহুকোটি টাকার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের…

ByByNews Desk Aug 19, 2026

টিআইএমএস পরিদর্শনে বাধা, গৃহবন্দি বিআরএস নেতা হরিশ রাও

হায়দরাবাদ, ১৯ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানার বিধানসভায় বিআরএসের উপনেতা টি. হরিশ রাও এবং দলের কয়েকজন নেতাকে বুধবার গৃহবন্দি করেছে…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top