News Flash

  • Home
  • দিনের খবর
  • গলাকাটা দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য গোপালনগরে
Image

গলাকাটা দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য গোপালনগরে

উত্তর ২৪ পরগনা, ১৩ অক্টোবর, (হি.স.) : মাঠ থেকে গলাকাটা দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সূত্রের খবর, মৃত ব্যক্তি সুদের কারবারি। টাকা পয়সা সংক্রান্ত কারণেই এই খুন বলে অনুমান পরিবারের। তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম তপন বিশ্বাস। বয়স ৪৫ বছর। জানা গিয়েছে, মূলত সুদের কারবার করতেন তিনি। অন্যান্যদিনের মতোই বৃহস্পতিবার সন্ধ্যায়ও বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। বাজারেই ছিলেন। রাতে গোপালনগর ফুলবাড়ি এলাকায় ফাঁকা মাঠে উদ্ধার হয় গলাকাটা দেহ। বিষয়টি স্থানীয়দের নজরে পড়তেই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে উদ্ধার করে দেহ। পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

কিন্তু কী কারণে এই খুন? তপনবাবুর স্ত্রী জানিয়েছেন, অনেককে টাকা সুদে দিয়েছিলেন তিনি। কিন্তু ফেরত পাচ্ছিলেন না। তা নিয়ে খানিকটা দুশ্চিন্তায়ও ছিলেন তিনি। ফলে তাঁর অনুমান, টাকা পয়সা সংক্রান্ত কারণেই এই খুন। তবে ঠিক কী ঘটেছিল, কেন এই নৃশংসতা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top