News Flash

Image

গ্রেফতার মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমান

কলকাতা, ১৩ অক্টোবর (হি.স.) : টানা ৫৩ ঘণ্টা জেরার পর আটক মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। বাগুইআটির অভিজাত আবাসন থেকে আটক করা হয়েছে তাঁকে। নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে।

রেশন বন্টন দুর্নীতি নিয়ে কিছুদিন ধরেই তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির নজরে ছিলেন রাজ্যের মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। তিনি থাকতেন বাগুইআটির একটি অভিজাত আবাসনে। শোনা যায়, এক মন্ত্রীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর। বুধবার ভোরে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। শুক্রবার দুপুর পর্যন্ত চলে টানা তল্লাশি। বেলা ১২ টা নাগাদ আটক করা হয় ব্যবসায়ীকে। এর পর তাঁকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে।ইডির সঙ্গে গাড়িতে ওঠার সময় মন্ত্রী যোগ নিয়ে একাধিক প্রশ্ন করা হলেও কোনও উত্তর দেননি বাকিবুর। শুধু জানান, তিনি ব্যবসায়ী। কোনও অন্যায় করেননি। জানা গিয়েছে, ব্যবসায়ীর বাড়িতে একাধিক নথি বাজেয়াপ্ত করেছে ইডি। যা তদন্ত এগোতে সহযোগিতা করবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

ভিলাই স্টিল প্ল্যান্টে টারবাইন বিস্ফোরণে ভয়াবহ আগুন, আহত ৫

রায়পুর/দুর্গ, ৭ এপ্রিল (আইএএনএস): ছত্তিশগড়ের দুর্গ জেলায় অবস্থিত ভিলাই ইস্পাত কারখানা-এ টারবাইন বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল…

ByByNews Desk Apr 7, 2026

জ্বালানির দামে ধাক্কা: দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ফুয়েল সারচার্জ বাড়াল এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): বিশ্ববাজারে জেট ফুয়েলের দাম বৃদ্ধির জেরে দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ফুয়েল সারচার্জ বাড়ানোর ঘোষণা…

ByByNews Desk Apr 7, 2026

বঙ্গের ভোটার তালিকা সংশোধন: বাদ পড়তে পারে প্রায় ৯১ লক্ষ নাম

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় বিচারিক যাচাই পর্ব শেষ হওয়ার পর প্রায় ৯১…

ByByNews Desk Apr 7, 2026

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top