News Flash

  • Home
  • প্রধান খবর
  • সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করতে আসতে চলেছেন শাহ
Image

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করতে আসতে চলেছেন শাহ

কলকাতা, ১২ অক্টোবর (হি.স.) : সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধন হতে চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে। আগামী ১৬ অক্টোবর, দ্বিতীয়ায় সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করতে শহরে আসতে চলেছেন শাহ।

বৃহস্পতি থেকেই পুজোর উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার শ্রীভূমির পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অযোধ্যায় রাম মন্দিরের এখনও উদ্বোধন হয়নি, তবে তার আগেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে রাম মন্দিরের আদলে।

মূল রাম মন্দির উদ্বোধন হওয়ার আগেই, সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দির এবার উদ্বোধন হতে চলেছে। তাও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে। উল্লেখ্য, গতবছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম ছিল লাল কেল্লা। সেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো ভিড় টেনেছিল প্রচুর। উপচে পড়েছিল দর্শনার্থীদের ভিড়। আর এবার রাম মন্দিরের আদলে সাজিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপ।

এবারের সজল ঘোষের পুজোর উদ্বোধনে অমিত শাহ আসতে পারেন বলে অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। কিন্তু সামনেই চার রাজ্যে লোকসভা ভোটের ব্যস্ততায় তিনি আসতে পারছেন না বলে বৃহস্পতিবার সকালেও খবর ছিল। শেষ পর্যন্ত আগামী সোমবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top