News Flash

  • Home
  • দিনের খবর
  • ১৩ থেকে ১৫ অক্টোবর জম্মু ও কাশ্মীর সফরে থাকবেন সঙ্ঘ প্রধান ভাগবত
Image

১৩ থেকে ১৫ অক্টোবর জম্মু ও কাশ্মীর সফরে থাকবেন সঙ্ঘ প্রধান ভাগবত

জম্মু, ১২ অক্টোবর (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত ১৩ থেকে ১৫ অক্টোবর জম্মু ও কাশ্মীর সফরে থাকবেন। এই তিন দিনের অবস্থানে ডাঃ ভাগবত অনেক সাংগঠনিক সভা এবং সার্বজনিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

সংঘের পূর্ব প্রান্ত কার্যবাহ পুরুষোত্তম দাধিবি এবং সহ- প্রান্ত কার্যবাহ অবতার কৃষ্ণ তরকারু বৃহস্পতিবার হিন্দুস্থান সমাচারকে বলেন যে, ডক্টর ভাগবত ১৩ অক্টোবর সন্ধ্যায় জম্মু পৌঁছাবেন। তিনি ১৪ অক্টোবর সংঘের বিভিন্ন সংগঠনের সমন্বয় সভায় এবং প্রমুখ কার্যকর্তাদের বৈঠকে উপস্থিত থাকবেন। ডাঃ ভাগবত কাঠুয়া জেলায় অবস্থিত স্টেডিয়ামে ১৫ অক্টোবর কাঠুয়া বিভাগের স্বয়ংসেবকদের সমাবেশে ভাষণ দেবেন। এরপর তিনি কাঠুয়া জেলার জাখাবার গ্রামের প্রধান চত্বরে ভারত মাতার মূর্তি উন্মোচন করবেন এবং সেখানে নারী শক্তির উদ্দেশে ভাষণও দেবেন।

জম্মুতে অবস্থানকালে তিনি মা বাবে ওয়ালী মন্দির দর্শন করবেন। সরসঙ্ঘচালক হওয়ার পর তিনি প্রথমবারের মতো মা বাবে ওয়ালী মন্দির দর্শনে যাবেন। জম্মু ও কাশ্মীরের রাজার দুর্গে অবস্থিত মা বাবে ওয়ালী মন্দিরের মহিমা সর্বজনবিদিত এবং জম্মু বিভাগের প্রতিটি মানুষ মায়ের আশীর্বাদ ছাড়া কোন শুভ কাজ করেন না।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top