শিক্ষামন্ত্ৰীর নির্বাচনী ক্ষেত্র গোগামুখ ও মঙলদৈয়ে পথ অবরোধ শো-শো অঙ্গনওয়াড়ি কৰ্মী-সহায়িকাদের

গোগামুখ / মঙ্গলদৈ (অসম), ১২ অক্টোবর (হি.স.) : শিক্ষামন্ত্ৰী ডা. রণোজ পেগুর নির্বাচনী ক্ষেত্র গোগামুখ এবং মঙলদৈয়ে নিজেদের প্রাপ্য আদায়ের ভিত্তিতে পথ অবরোধ করেছেন শো-শো অঙ্গনওয়াড়ি কৰ্মী ও সহায়িকারা।

বেশ কয়েক ঘণ্টা অঙ্গনওয়াড়ি কৰ্মী ও সহায়িকারা মঙ্গলদৈয়ে ১৫ নম্বর জাতীয় সড়কে বসে অবরোধ করে রাখেন। মঙলদৈয়ে কৃষিমন্ত্ৰী অতুল বরার প্রস্তাবিত অনুষ্ঠানের আগে অঙ্গনওয়াড়ি কৰ্মী ও সহায়িকাদের জাতীয় সড়ক অবরোধে ওই পথে যাতায়াতকারী হালকা ও ভারী যানবাহনগুলিকে বেজায় দুর্ভোগ পোহাতে হয়েছে।

মঙ্গলদৈ কলেজের খেলার মাঠে মন্ত্রী অতুল বরার অরুণোদয়-২ প্রকল্পের কাৰ্ড বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। তাঁরা বলেন, যে সকল মহিলা ঘরে বসে রয়েছেন, সরকার তাঁদের অরুণোদয় প্রকল্পের ১,২৫০ টাকা করে দিতে পারছে। অথচ দিবারাত্র কাজ করেও অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা টাকা পাচ্ছেন না, দীৰ্ঘ দিন ধরে তাঁদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবি পূরণ করছে না সরকার।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্ৰাপ্য পারিতোষিকের দাবিতে আন্দোলন চালিয়েছেন অঙ্গনওয়াড়ি কৰ্মী-সহায়িকারা৷