News Flash

  • Home
  • প্রধান খবর
  • কামাক্ষ্যাগামী ট্রেন লাইনচ্যুত বিহারের বক্সারে; মৃত ৪, আহত অন্ততপক্ষে ৭০ জন যাত্রী
Image

কামাক্ষ্যাগামী ট্রেন লাইনচ্যুত বিহারের বক্সারে; মৃত ৪, আহত অন্ততপক্ষে ৭০ জন যাত্রী

বক্সার, ১২ অক্টোবর (হি.স.): বিহারের বক্সার জেলায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল দিল্লি থেকে কামাক্ষ্যাগামী নর্থ-ইস্ট এক্সপ্রেস। বুধবার রাতে বক্সার জেলার রঘুনাথপুরে লাইনচ্যুত হয়ে যায় ১২৫০৬ ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেসের ২১টি বগি। প্রাথমিকভাবে জানা গিয়েছিল ৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়, পরে জানা যায় মোট ২১টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জন যাত্রীর, এছাড়াও কমপক্ষে ৭০ জন যাত্রী আহত হয়েছেন। বক্সারের ডুমরাওয়ের মহকুমাশাসক কুমার পঙ্কজ বলেন, “রাত দেড়টা পর্যন্ত ৪ জন মারা গিয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে। আহত বহু।” ২৩টি কামরা বিশিষ্ট ১২৫০৬ নর্থ-ইস্ট এক্সপ্রেস ট্রেনটি বুধবার সকাল ৭.৪০ মিনিট নাগাদ দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা হয়েছিল। রাত ৯.৫৩ মিনিট নাগাদ ট্রেনটি বক্সার জেলার রঘুনাথপুরে লাইনচ্যুত হয়ে যায়। বৃহস্পতিবার সকালে সূর্যের আলো ফুটতেই দেখা যায়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ট্রেনের কামরা। ভোররাত দু’টো নাগাদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স মাধ্যমে জানান, উদ্ধারকাজ শেষ। সব বগি খতিয়ে দেখা হয়েছে। যাত্রীদের শীঘ্রই একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে তাঁদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে। ভোররাত আড়াইটে নাগাদ রেল দুর্ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন রেলমন্ত্রী। তিনি লেখেন, “অপূরণীয় ক্ষতির জন্য গভীর সমবেদনা। ট্রেন লাইনচ্যুত হওয়ার মূল কারণ আমরা খুঁজে বার করব।” বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থল থেকে কেন্দ্রীয় মন্ত্রী এবং বক্সারের সাংসদ অশ্বিনী কুমার চৌবে বলেছেন, “এটি একটি দুঃখজনক ঘটনা। ৪ জন মারা গিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আমি রেলমন্ত্রী, ডিএম, এনডিআরএফ, এসডিআরএফ, চিফ সেক্রেটারি এবং ডিজিপিকে বুধবার রাতে ঘটনাটি সম্পর্কে অবহিত করেছি।” তিনি আরও বলেছেন, “এটি একটি ভয়ঙ্কর দৃশ্য। উদ্ধার অভিযানে সহায়তার জন্য আমি স্থানীয় জনগণকে ধন্যবাদ জানাই… হাজার হাজার মানুষ নিজেদের সমস্ত কাজ ছেড়ে এখানে সাহায্য করতে এসেছেন… খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি রেল মন্ত্রক থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমস্ত দফতরকে জানিয়েছি।” এই দুর্ঘটনার উপর নজর রাখছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। নিজের এক্স (পূর্বতর টুইটারে) হ্যান্ডলে তিনি লিখেছেন, “আনন্দ বিহার থেকে কামাখ্যাগামী ১২৫০৬ নর্থ-ইস্ট এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার খবর পেয়েছি। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা চালাচ্ছি।”

দুর্ঘটনার পরেই হেল্পলাইন চালু করা হয়েছে রেলের তরফ থেকে— পটনা হেল্পলাইন- ৯৭৭১৪৪৯৯৭১ দানাপুর হেল্পলাইন- ৮৯০৫৬৯৭৪৯৩ কম কন্ট্রোল- ৭৭৫৯০৭০০০৪ আরা হেল্পলাইন- ৮৩০৬১৮২৫৪২ লাইনচ্যুত নর্থ-ইস্ট এক্সপ্রেসের সম্পর্কে আরও কোনও খবর পেতে দানাপুর কন্ট্রোল রুমের এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করা যেতে পারে-
০৬১১৫-২৩২৪৯০
০৬১১৫-২৩২৪৯২
০৬১১৫-২৩২৪৯৬
০৬১১৫-২৩২৪৯৮

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top