News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগে উত্তেজনা শিলিগুড়িতে
Image

ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগে উত্তেজনা শিলিগুড়িতে

শিলিগুড়ি, ১১ অক্টোবর (হি. স.) : ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল শিলিগুড়ির বর্ধমান রোডের একটি নার্সিংহোমে। বুধবার ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, এদিন সকালে বমি হওয়ার কারণে আড়াই বছরের ওই শিশুকন্যাকে নার্সিংহোমে নিয়ে যান তার বাবা। নিজে হেঁটেই নার্সিংহোমে যায় শিশুটি। চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয়।

অভিযোগ, শিশুকন্যাকে একই ইনজেকশন দুবার দেওয়া হয়েছে। এই অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায় নার্সিংহোমে চত্বরে। স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। খবর পেয়ে খালপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মৃতার পরিবারের তরফে জানা গেছে, এবিষয়ে পুলিশে লিখিত অভিযোগ জানানো হবে।

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top