News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কংগ্রেসে যোগদান অগপ-বিপিএফ-গণশক্তি প্রভৃতি বিভিন্ন দল-সংগঠনের এক ঝাঁক নেতার
Image

কংগ্রেসে যোগদান অগপ-বিপিএফ-গণশক্তি প্রভৃতি বিভিন্ন দল-সংগঠনের এক ঝাঁক নেতার

গুয়াহাটি, ১১ অক্টোবর (হি.স.) : কংগ্রেসে যোগদান করেছেন অসমের আঞ্চলিক দল অসম গণ পরিষদ, বিপিএফ ও গণশক্তি সহ আরও কয়েকটি দল ও সংগঠনের এক ঝাঁক নেতা।

আজ বুধবার গুয়াহাটিতে প্ৰদেশ কংগ্ৰেসের সদর দফতর রাজীব ভবনে আয়োজিত যোগদান কাৰ্যসূচি উপলক্ষ্যে এসেছেন অসমে দলের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং, সাংসদ গৌরব গগৈ। ছিলেন অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির সভাপতি ভূপেন বরা, বিধানসভায় দলপতি দেবব্রত শইকিয়া, বিধায়ক রকিবুল হুসেন সহ দলের বহু নেতা-নেত্রী ও কর্মী।

এদিন যাঁরা কংগ্রেসে যোগদান করেছেন তাঁদের মধ্যে উল্লেযোগ্যরা যথাক্রমে প্ৰাক্তন বডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ)-এর নেতা প্ৰবীণ বড়ো, প্ৰাক্তন মন্ত্ৰী প্ৰণয় রাভা, গণশক্তির কাৰ্যনির্বাহী সভাপতি মহিম হাজরিকা, গণশক্তির প্রাক্তন সম্পাদক তিলক ফুকন, হাইলাকান্দি জেলা পরিষদের উপ-সভাধিপতি তথা অসম গণ পরিষদ (অগপ)-এর নেতা হিলালউদ্দিন বড়ভুইয়াঁ, ইউনাইটেড পিপলস পার্ট লিবারেল (ইউপিপিএল)-এর সাংগঠনিক সম্পাদক ড. হাসান আরা বেগম, লাচিত সেনার সাংগঠনিক সম্পাদক কল্যাণ ভাগবতী, শংকর সংঘের পদাধিকারী দীপজ্যোতি শহরিয়, ভারতীয় হিন্দু মহাসভার অসম প্রদেশ সভাপতি কৌশিক রঞ্জন দে বিশ্বাস, অগপর এসসি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ব্রজলাল রবিদাস, বিজেপির আগিয়া মণ্ডল মাইনরিটি মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক আওয়াল খান প্রমুখ।

এছাড়া বিভিন্ন দলের তৃণমূল স্তরের বেশ কয়েকজন নেতা-কৰ্মীও আজ কংগ্রেসে যোগদান করেছেন। যোগদান কার্যসূচিতে তাঁরা কেন নিজের নিজের দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন, সে সম্পর্কে বক্তব্য পেশ করেছেন নবাগতরা। বক্তব্য পেশ করেছেন অসমে কংগ্রেসের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং, সাংসদ গৌরব গগৈ, অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির সভাপতি ভূপেন বরা প্রমুখ কয়েকজন নেতা।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top