News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সিকিমে বন্যায় নিহত সেনা জওয়ান অসম-সন্তান মিঠুর বাড়িতে মুখ্যমন্ত্রী, নিকট-আত্মীয়কে দিলেন অর্থ-সাহায্য
Image

সিকিমে বন্যায় নিহত সেনা জওয়ান অসম-সন্তান মিঠুর বাড়িতে মুখ্যমন্ত্রী, নিকট-আত্মীয়কে দিলেন অর্থ-সাহায্য


বাকসা (অসম), ১০ অক্টোবর (হি.স.) : সিকিমের প্রলয়ঙ্করী বন্যায় নিহত ভারতীয় সেনা বাহিনীর জওয়ান অসম-সন্তান মিঠু কলিতার বাড়িতে এসে তাঁর নিকট-আত্মীয়ের হাতে এককালীন অর্থ-সাহায্য তুলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ মঙ্গলবার সকালে রাজ্য মন্ত্রিসভার সদস্য উর্খাও গৌরা ব্রহ্ম, বিটিসি-প্রধান প্রমোদ বড়ো, বিধায়ক ফণী তালুকদার সহ অন্যদের সঙ্গে নিয়ে বাকসা জেলার অন্তর্গত আনন্দবাজারের হাটখোলায় প্রয়াত সেনা জওয়ান মিঠু কলিতার বাড়ি আসেন মুখ্যমন্ত্রী ড. শর্মা। এখানে প্রয়াত মিঠুর আত্মীয়দের সমবেদনা জানিয়ে তাঁর আত্মার সদগতি কামনা করে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এর পর তিনি প্রয়াত জওয়ানের নিকট-আত্মীয়দের হাতে এককালীন সাহায্য স্বরূপ পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন।
এখানে দাঁড়িয়ে বিধায়ক ফণী তালুকদারকে প্রয়াত জওয়ান মিঠু কলিতার বাড়ির কাছে শংকর মন্দির এবং আনন্দবাজারের মধ্যে সৌদরভিঠা গোবর্ধন সংযোগকারী রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

অসমে ১১ মে-র পর নতুন সরকারের শপথ, জানালেন হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৬ মে (আইএএনএস): হিমন্ত বিশ্ব শর্মা বুধবার জানিয়েছেন যে অসমে নতুন বিজেপি-নেতৃত্বাধীন সরকারের গঠন ও শপথগ্রহণ ১১…

ByByNews Desk May 6, 2026

আসামে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, ১২ মে নতুন সরকারের শপথের সম্ভাবনা

গুয়াহাটি, ৬ মে (আইএএনএস): আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য-এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।…

ByByNews Desk May 6, 2026

অসমে টানা তৃতীয়বার এনডিএ-র ক্ষমতা দখল, ১০০ আসন ছাড়াল জোট; ‘বিজেপিতে যোগ দিন’ বার্তা হিমন্তের

গুয়াহাটি, ৪ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের ফলাফলে ফের বড় সাফল্য পেল বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)।…

ByByNews Desk May 4, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাং আসনে বিজেপির দখল বজায়, জয়ী দাওচিয়ের আই. ইমচেন

কোহিমা, ৪ মে: নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা আসনের উপনির্বাচনে জয় ধরে রাখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শাসক পিপলস ডেমোক্রেটিক…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top