News Flash

  • Home
  • বিদেশ
  • ইজরায়েলে নিহত বেড়ে ৯০০, গাজায় ৬৯০
Image

ইজরায়েলে নিহত বেড়ে ৯০০, গাজায় ৬৯০

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.): হামলা পাল্টা হামলায় হামাস- ইজরায়েলে বাড়ছে নিহতের সংখ্যা । শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৯০০ জনে। আর গাজায় নিহত প্যালেস্তিনীয়দের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই।

গত শনিবার সকালে হঠাৎই ইজরায়েলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। জবাবে গাজায় হামলা শুরু করে ইজরায়েলি সেনারা। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দক্ষিণ ইজরায়েল থেকে ভাষণ দিয়েছেন এবং সতর্ক করেছেন যে, দেশটি হামাসের বিরুদ্ধে ‘প্রচণ্ড শক্তি’ ব্যবহার করবে।

এর আগে সোমবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গাজা উপত্যকায় সর্বাত্মক অবরোধ আরোপের ঘোষণা করেন। সেখানে তিনি খাবার, জ্বালানি, বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধেরও নির্দেশ দেন।

হামাসের সশস্ত্র গোষ্ঠী আল-কাশেম ব্রিগেডস হুমকি দিয়েছে, গাজায় বোমা হামলা চালিয়ে নিরীহ বেসামরিক মানুষ হত্যা বন্ধ না করলে কোনও প্রাক-আভাস ছাড়াই বন্দি ইসরায়েলিদের মেরে ফেলা হবে।

হামাসের হামলায় ইজরায়েলে মার্কিন যুক্তরাষ্ট্রের ৯ নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে, যেখানে ১০ জনের বেশি ব্রিটিশ নাগরিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কয়েক ডজন লোককে হামাস বন্দি করে রেখেছে। পরিবার ও স্বজনেরা তাদের খোঁজ করছে।

Releated Posts

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026

পাঞ্জাব প্রদেশ থেকে প্রায় ১.৪ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান: রিপোর্ট

কাবুল, ২ আগস্ট (আইএএনএস): বৈধ বসবাসের নথি না থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব…

ByByNews Desk Aug 2, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top