News Flash

  • Home
  • Uncategorized
  • গোলকগঞ্জে গরু পাচারের অভিযোগে জনতার হাতে ভাঙচুর দামি গাড়ি
Image

গোলকগঞ্জে গরু পাচারের অভিযোগে জনতার হাতে ভাঙচুর দামি গাড়ি

ধুবড়ি (অসম), ১০ অক্টোবর (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত গোলকগঞ্জের আগমনিতে টহলদারি পুলিশের সামনে উত্তেজিত জনতা একটি চার চাকার দামি গাড়িতে ভাঙচুর চালিয়েছেন। ওই গাড়ি থেকে একটি গরু পাচার করা হচ্ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ঘটনা গোলকগঞ্জের আগমনিতে গতকাল সোমবার মধ্যরাতে সংঘটিত হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে ধুবড়িগামী এএস ০১ এটি ৮২৩৫ নম্বরের একটি দামি চার চাকার গাড়ি দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা গাড়ির কাছে গিয়ে দেখেন গাড়িটির পিছনের সিটে চার পা বাঁধা অবস্থায় একটি পূর্ণবয়স্ক গরুকে শুইয়ে পাচার করা হচ্ছে। তা দেখে উত্তেজিত হয়ে পড়েন জনতা। গরু পাচারের অভিযোগে গাড়িতে ভাঙচুর করেন তাঁরা। পরে পুলিশ গরুটিকে উদ্ধার করে দুর্ঘটনাগ্রস্থ গাড়িকে নিজেদের হেফাজতে নিয়েছে। তবে দুর্ঘটনার পর পালিয়ে গা ঢাকা দেওয়ায় গাড়ির কোনও আরোহী বা গরু পাচারকারীকে ধরা যায়নি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top