News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণ বণ্টন ব্যবস্থাকে আরো শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে সরকার
Image

গণ বণ্টন ব্যবস্থাকে আরো শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর : রাজ্যে গণবন্টন ব্যবস্থাকে আরো শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সোমবার আটটি জেলার জেলাশাসক মহকুমা শাসক সহ অন্যান্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বর্তমান সময়ে একদম মাঠ পর্যায়ে গণবণ্টন ব্যবস্থার কার্যকারিতার সার্বিক পর্যালোচনা সহ আসন্ন শারদোৎসব উপলক্ষ্যে গণবণ্টন ব্যবস্থায় সুলভ মূল্যে ভোক্তাদের মধ্যে ভোজ্য তেল সহ অন্যান্য সামগ্রী সরবরাহ এবং বিনামূল্যে  ক্যানভাস ব্যাগ প্রদান,  উৎসবের মরশুমে নিত্যপ্রয়োজনীয়  দ্রব্যের মূল্য ও প্রাপ্যতা সুনিশ্চিত্তকরণ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে সোমবার সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলঘরে রাজ্যের আটটি  জেলার অন্তর্গত বিভিন্ন মহকুমার মহকুমা শাসক ও খাদ্য দপ্তরের সাথে সম্পৃক্ত বিভিন্নস্তরের আধিকারিকদের সাথে গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য এবং ভোক্তা সহ সকলের সার্বিক উন্নয়নে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস)এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক  ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
আজকের ভিডিও কনফারেন্সে  উপস্থিত উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে তিনি বিভিন্ন রাজ্যের বিভিন্ন মহকুমায়  খাদ্যসামগ্রীর স্টক সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্পর্কে অবগত হয়ে খাদ্য দপ্তরের আধিকারিকদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগেই খাদ্য দপ্তরের গুদাম গুলোতে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে স্টক মজুত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছেন।
পাশাপাশি আসন্ন উৎসবের মরশুমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও গ্রাহকদের নাগালের মধ্যে  সহনীয় পর্যায়ে রাখতে এবং কালোবাজারি রুখতে নিয়মিত বাজারগুলোতে সরজমিনে মনিটরিং করার জন্য তিনি আধিকারিকদের নির্দেশ প্রদান করেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায়  গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য এবং ভোক্তা সহ সকলের  সার্বিক উন্নয়নে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের কাজে আরও গতিশীলতা আনতে খাদ্যমন্ত্রী  প্রয়োজনীয় পরামর্শ দান করেছেন ।
আজকের এই ভিডিও কনফারেন্সে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাদ্য ও জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা সহ বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ।

Releated Posts

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top