News Flash

  • Home
  • দিনের খবর
  • ছাগল নিয়ে অশান্তি, কান্দিতে কাকার হাতে ‘খুন’ ভাইপো
Image

ছাগল নিয়ে অশান্তি, কান্দিতে কাকার হাতে ‘খুন’ ভাইপো

মুর্শিদাবাদ, ৯ অক্টোবর (হি.স.) : রবিবার রাতে কান্দি থানার জিবন্তী অঞ্চলের দুর্গাপুর বাগানপাড়া এলাকায় কাকার হাতে ‘খুন’ হলেন ভাইপো। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সূত্ড়ের খবর, বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে অশান্তি।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সোহেল শেখ (৩০)। বাড়ি দুর্গাপুর গ্রামে। জানা গিয়েছে, দুর্গাপুর গ্রামের বাসিন্দা আসাদুল শেখের ছাগল প্রতিদিন তাঁর ভাই আলমগীর শেখের বাড়িতে চলে যেত। তা নিয়ে অশান্তি লেগেই থাকত।

রবিবার বিকেলে আলমগীর শেখের স্ত্রী হজিরন বিবি প্রতিবাদ করেন। প্রথমে হজিরন বিবির সঙ্গে বচসা বাধে আসাদুল শেখের স্ত্রীর। তার পর তা হাতাহাতিতে পৌঁছে যায়। যদিও সাময়িকভাবে অশান্তি মিটে যায়। এর পর রাতে নতুন করে অশান্তি বাধে।

অভিযোগ, আসাদুল শেখ এবং তার পরিবারের লোকেরা আলমগীর শেখ, তাঁর স্ত্রী হজিরন বিবি এবং ছেলে সহেল শেখকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে। রক্তারক্তি কাণ্ড ঘটে। রাতেই মৃত্যু হয় আসাদুল শেখের ভাইপো সোহেল শেখের।

গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর শেখ এবং হজিরন বিবি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।

Releated Posts

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top