News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজভবনের দরজা সবার জন্য খোলা, কলকাতায় ফিরে বললেন রাজ্যপাল
Image

রাজভবনের দরজা সবার জন্য খোলা, কলকাতায় ফিরে বললেন রাজ্যপাল

কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): ভোর ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত আমি আছি। রাজভবনের দরজা সবার জন্য খোলা। কলকাতায় ফিরে বললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ।

প্রসঙ্গত, ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের বকেয়া টাকা আদায়ের দাবিতে রাজভবনের সামনে ধর্নায় বসেছে তৃণমূল কংগ্রেস। এই ধর্না মঞ্চ থেকে তৃণমূলের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যতক্ষন পর্যন্ত রাজ্যপালের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হবে না ততদিন পর্যন্ত রাজভবনের সামনে ধর্না চালিয়ে যাবেন । রাজ্যপালের কাছেই তুলে দেবেন ১০০ দিনের কাজ করে টাকা না পাওয়া শ্রমিকদের ৫০ লক্ষ চিঠি।

দার্জিলিং সফর শেষ করে রবিবারই কলকাতায় ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার রাত ৮টা নাগাদ উত্তরবঙ্গ থেকে দমদম বিমানবন্দরে নেমে রাজ্যপাল অবশ্য খোলাখুলি আমন্ত্রণই জানালেন। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ”রাজভবনের দরজা সবার জন্য খোলা। ভোর ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত আমি আছি। যে কেউ চাইলে এসে দেখা করতে পারেন।” তবে কি আজই দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে? এই প্রশ্নের জবাবে সি ভি আনন্দ বোস সাফ জানালেন, তাঁর সঙ্গে দেখা করার জন্য কেউ আগাম সময় চাননি।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top