News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সিকিমের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী তামাং, বললেন কেন্দ্র সবরকম সাহায্য করছে
Image

সিকিমের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী তামাং, বললেন কেন্দ্র সবরকম সাহায্য করছে

গ্যাংটক, ৭ অক্টোবর (হি.স.): সিকিমের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। শনিবার সকালে মানগানের নাগা গ্রামে যান মুখ্যমন্ত্রী তামাং, সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। ত্রাণ ও উদ্ধারকাজে গতি বাড়াতেও আহ্বান জানান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। প্রেম সিং বলেছেন, এই দুর্যোগের সময় ভারত সরকার সবরকম সাহায্য করছে সিকিম সরকারকে।

তিনি বলেছেন, “আমাদের অগ্রাধিকার হল আটকে পড়া মানুষজনকে উদ্ধার করা এবং বিদ্যুৎ ও জল সরবরাহ ফিরিয়ে আনা। গতকালের তথ্য অনুযায়ী, ১৯টি দেহ উদ্ধার করা হয়েছে, ১০৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ২২ সেনা আধিকারিকের মধ্যে ৭ জনের দেহ পাওয়া গেছে। গভীর রাতে আরও কয়েকজনের দেহ উদ্ধার করা হয়েছে, আমরা সংখ্যা গণনা করছি। মোট ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা ২২ হাজারের বেশি এবং আমরা ৩৯০০ জনকে উদ্ধার করেছি এবং তাদের উদ্ধার শিবিরে রেখেছি। সিকিমে বর্তমানে প্রায় ২৬টি ত্রাণ শিবির চলছে।
মুখ্যমন্ত্রী তামাং আরও বলেছেন, “ভারত সরকার সম্ভাব্য সব ধরনের সাহায্য করছে। লজিস্টিক সাপোর্ট, আর্মি, এবং তাৎক্ষণিক ত্রাণের জন্য আর্থিক সাহায্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। কেন্দ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে পরিস্থিতি পর্যালোচনা করার জন্য ফোন করেছিলেন। তিনি আরও বলেন, যেহেতু যোগাযোগের অভাব রয়েছে, তাই সবকিছু পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত, দুর্গা পূজার সময় যে সমস্ত পর্যটক সিকিম আসতে চান তাদের কিছু বলার মতো পরিস্থিতিতে আমরা এখন নেই। শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে থাকায় স্কুল-কলেজ ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা পশ্চিম সিকিমে স্কুল বন্ধ করিনি কারণ সেই স্থান নিরাপদ। পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকদের সঙ্গেও আলোচনা হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কোনও কথা হয়নি।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top