News Flash

  • Home
  • দেশ
  • ফের ক্ষমতায় ফিরলে ছত্তিশগড়েও জাতিগত জনগণনা হবে, প্রতিশ্রুতি দিলেন প্রিয়াঙ্কা
Image

ফের ক্ষমতায় ফিরলে ছত্তিশগড়েও জাতিগত জনগণনা হবে, প্রতিশ্রুতি দিলেন প্রিয়াঙ্কা

কাঙ্কের, ৬ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ের কাঙ্কের থেকে বড় ঘোষণা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। শুক্রবার জনসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেছেন, “আমি ঘোষণা করছি, যদি কংগ্রেস ছত্তিশগড়ে পুনরায় সরকার গঠন করে, তাহলে বিহারের মতো আমরাও রাজ্যে জাতিগত জনগণনা করব।”

প্রিয়াঙ্কা গান্ধী এদিন ছত্তিশগড় সরকারের বিভিন্ন প্রকল্পের প্রভাব সম্পর্কে বলতে গিয়ে বলেন, “এখানকার কংগ্রেস সরকার আপনাদের (জনসাধারণের) জন্য কাজ করেছে। গত ৫ বছরে এখানকার ৪০ লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে উন্নীত করা হয়েছে।”
প্রিয়াঙ্কা এদিন আরও বলেছেন, “শুধু সময়ের সঙ্গে সঙ্গে আস্থা তৈরি হয়, এখন যদি আপনাদের ছত্তিশগড়ের কংগ্রেস সরকারের উপর আস্থা থাকে, কারণ এখানকার বর্তমান সরকার কংগ্রেসের পুরনো ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ছত্তিশগড়ের সঙ্গে আমার পরিবারের পুরনো সম্পর্ক রয়েছে। স্বাধীনতা সংগ্রামের সময় পন্ডিত নেহেরু এখানে এসেছিলেন। আমার ঠাকুমা ইন্দিরাজি ১৯৭২ সালে বস্তার সফর করেছিলেন। আমার বাবা এবং মা-ও ছত্তিশগড়ের জনগণের সমস্যাগুলি বোঝার জন্য এবং পরামর্শের জন্য বহুবার বস্তারে গিয়েছিলেন। এভাবেই আস্থা তৈরি হয়েছিল ছত্তিশগড়ে কংগ্রেস পার্টিতে।”

Releated Posts

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top