News Flash

  • Home
  • দেশ
  • এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনায় মৃত ভুটানের যুবক
Image

এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনায় মৃত ভুটানের যুবক

রাঙ্গালিবাজনা, ৫ অক্টোবর (হি.স.) : আলিপুরদুয়ারের মাদারিহাট থানার রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েত এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে পথ দুর্ঘটনার মৃত্যু হল ভুটানের এক যুবক । বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে জয়গাঁ থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একটি ছোটো মালবাহী গাড়ি। ইকতি নদীর সেতুর মুখে শিলিগুড়িগামী একটি ট্রাককে ওভারটেক করতে যায় গাড়িটি। সেইসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এরপর ট্রাকটি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ওই সময় শিলিগুড়িগামী ট্রাকটির চালকও নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে থেকে নীচে পড়ে যায়। এদিকে মালবাহী ছোটো গাড়ির চালককে গুরুতর জখম অবস্থায় বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top