News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়নের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত ধর্মনগরে 
Image

কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়নের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত ধর্মনগরে 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ অক্টোবর :  সমগ্র দেশ জুড়ে সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়নের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসাবে ধর্মনগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার । উত্তরপ্রদেশের লক্ষিমপুরে যখন কৃষি আইনের বিরোধিতা করে সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়নগুলির  যৌথ উদ্যোগে এক সভা চলছিল তখন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেরির পুত্র গাড়ি চালিয়ে চারজন কৃষক এবং একজন সাংবাদিককে মেরেছিল। তার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অজয় মিশ্র টেরির পদত্যাগ দাবি করেছিল বিরোধীরা। কিন্তু আজ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অজয় সিংহ টেরির বিরুদ্ধে কোন ধরনের সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেনি কেন্দ্রীয় সরকার। অপরদিকে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপির ধর্মের নামে যে রাজনীতি চলছে তাতে ভারতবর্ষে সাধারন মানুষের গণতন্ত্র পদদলিত বলে অভিযোগ তোলা হয়। দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে দেশের সাধারণ মানুষ বেঁচে থাকার ন্যূনতম রসদ যোগাড় করা পর্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এরই প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার অর্থাৎ তিন অক্টোবর কেন্দ্রীয়ভাবে ধর্মনগরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে নেতৃত্ব দেন উত্তর জেলা বামফ্রন্টের সম্পাদক অমিতাভ দত্ত এবং কদমতলা বামফ্রন্টের বিধায়ক ইসলাম উদ্দিন সহ অন্যান্যরা। এদিন নেতৃত্বরা জানিয়েছেন, বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদ জানানোই হচ্ছে সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়নগুলির মুখ্য উদ্দেশ্য।

Releated Posts

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026

সোনামুড়ায় ধান কেনা নিয়ে উত্তেজনা, ৫ শতাংশ ধান বাদ দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ কৃষক

সোনামুড়া, ২৩ আগস্ট: সরকারি উদ্যোগে ধান কেনাকে কেন্দ্র করে সোনামুড়া এগ্রি মার্কেটে উত্তেজনা ছড়ায়। ধানের গুণমান যাচাইয়ের পর…

ByByReshmi Debnath Aug 23, 2026

চারিপাড়া থেকে কুখ্যাত চোর আটক, চুরি যাওয়া সামগ্রী উদ্ধার

আগরতলা, ২৩ আগস্ট: রাজধানী সংলগ্ন চারিপাড়া এলাকা থেকে এক কুখ্যাত চোরকে আটক করেছে আমতলী থানার পুলিশ। ধৃতের নাম…

ByByReshmi Debnath Aug 23, 2026

অবরোধের চাপে অবশেষে কাজ শুরু, কৈলাসহরের ডাকবাংলা-রাঙ্গাউটি সড়ক সংস্কারে উদ্যোগ

কৈলাসহর, ২৩ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারের কাজ অবশেষে…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top