News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রের বুলদানায় ঘুমন্ত ১০ শ্রমিকের ওপর দিয়ে চলে গেল ট্রাক, মৃত ৪
Image

মহারাষ্ট্রের বুলদানায় ঘুমন্ত ১০ শ্রমিকের ওপর দিয়ে চলে গেল ট্রাক, মৃত ৪

মুম্বই, ২ অক্টোবর (হি.স) : মহারাষ্ট্রের বুলদানায় রাস্তায় ঘুমন্ত অবস্থায় থাকা ১০ শ্রমিককে চাপা দিয়ে চলে যায় ট্রাক। ঘটনায় ৪জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

একটি দ্রুতগামী ট্রাক সোমবার সকালে একটি ধাতব শেডের মধ্যে ঘুমন্ত ১০ জন শ্রমিককে পিষে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে, সোমবার সকালে মহারাষ্ট্রের বুলদানা জেলার ৬ নম্বর জাতীয় সড়কের ভাদনা গ্রামের কাছে। ঘটনায় চার শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ছয়জন শ্রমিককে মালকাপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশ থেকে শ্রমিকরা গত সপ্তাহে বুলদানা জেলার ভাডনারে হাইওয়ের কাজ করতে আসে। শ্রমিকরা রবিবার হাইওয়ের কাজ করে মহাসড়কের পাশে তৈরি একটি ধাতব শেডে ঘুমিয়েছিল। সোমবার ভোর ৬টা নাগাদ একটি দ্রুতগামী ট্রাক শ্রমিকদের চাপা দিয়ে চলে যায়। তাতেই ৪ জন শ্রমিকের প্রাণ অকালে চলে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে ৪ জন শ্রমিকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আহত ৬ জনকে মালকাপুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top