News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি সরকারকে ফিরিয়ে এনে রাজ্যকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থানের জনগণ : প্রধানমন্ত্রী মোদী
Image

বিজেপি সরকারকে ফিরিয়ে এনে রাজ্যকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থানের জনগণ : প্রধানমন্ত্রী মোদী

চিতোরগড়, ২ অক্টোবর (হি.স.): রাজস্থানের কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিজেপি। তিনি জোর দিয়ে বলেছেন, “বিজেপি সরকারকে ফিরিয়ে এনে রাজ্যকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থানের জনগণ।” সোমবার রাজস্থানের চিতোরগড়ে একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “জনগণকে ”বিভ্রান্ত” করে রাজস্থানে সরকার গঠন করেছিল কংগ্রেস, কিন্তু চালাতে পারেনি। গেহলট নিজের চেয়ার বাঁচাতে ব্যস্ত ছিলেন। রাজস্থানকে লুট করতে কোনও কসরত বাকি রাখেনি কংগ্রেস।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “রাজস্থানে ক্ষমতায় আসার পরে, বিজেপি কোনও পাবলিক স্কিম বন্ধ করবে না বরং তা উন্নত করার চেষ্টা করবে, এটাই মোদীর গ্যারান্টি।” মোদী বলেছেন, “আমি ভারাক্রান্ত হৃদয়ে এটা বলছি যে, আমরা যখন অপরাধের হার নিয়ে কথা বলি, তখন প্রথম রাজ্য হিসেবে শীর্ষে আসে রাজস্থান। আমি রাজস্থানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই যে আপনারা সবাই কেন কংগ্রেসকে ভোট দিয়েছেন? রাজস্থানে পেপার লিক মাফিয়াদের জবাবদিহি করা হবে, কঠোরতম শাস্তি দেওয়া হবে।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “রাজস্থানের জনগণকে ধোঁকা দিয়ে কংগ্রেস সফলভাবে সরকার গঠন করেছে। তবে তাঁরা সরকার চালাতে ব্যর্থ হয়েছে। অশোক গেহলট নিজের মুখ্যমন্ত্রীর চেয়ার রক্ষা করছিলেন, যেখানে কংগ্রেসের অর্ধেক নেতা সক্রিয়ভাবে তাঁকে অপসারণের চেষ্টা করছিলেন। গেহলট পরাজয় মেনে নিয়েছেন, এবং বিজেপিকে স্কিম বন্ধ না করার অনুরোধ করছেন। আমি আশ্বাস দিচ্ছি কোনও পাবলিক স্কিম বন্ধ হবে না।” প্রধানমন্ত্রীর কথায়, “রাজস্থানের মানুষের বার্তা পৌঁছেছে কংগ্রেস নেতাদের কাছে। মুখ্যমন্ত্রী (অশোক) গেহলটও সচেতন যে কংগ্রেস সরকারের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়েছে।” উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, “দেশের যে কোনও জায়গায় মেয়েদের উপর নৃশংসতা ঘটলে আমি বেদনা অনুভব করি। কিন্তু রাজস্থানে কংগ্রেস এটিকে একটি ঐতিহ্য বানিয়েছে।”

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top