News Flash

  • Home
  • প্রধান খবর
  • গান্ধীজির কালজয়ী শিক্ষা আমাদের পথকে আলোকিত করে চলেছে : প্রধানমন্ত্রী মোদী
Image

গান্ধীজির কালজয়ী শিক্ষা আমাদের পথকে আলোকিত করে চলেছে : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.): জন্মবার্ষিকীতে জাতির জনক মহাত্মা গান্ধীকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে বাপুকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী বাপুকে স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমে গান্ধীজিকে স্মরণ করে প্রধানমন্ত্রী লিখেছেন, “গান্ধীজির কালজয়ী শিক্ষা আমাদের পথকে আলোকিত করে চলেছে।”

এক্স-এ প্রধানমন্ত্রী লিখেছেন, “গান্ধী জয়ন্তীর পবিত্র ক্ষণে মহাত্মা গান্ধীকে আমার শ্রদ্ধার্ঘ্য। তাঁর কালজয়ী শিক্ষা আমাদের পথকে আলোকিত করে চলেছে। মহাত্মা গান্ধীর প্রভাব বিশ্বব্যাপী, সমগ্র মানবজাতিকে ঐক্য ও সহানুভূতির চেতনাকে আরও এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করে। আমরা যেন সবসময় তাঁর স্বপ্ন পূরণে কাজ করি। তাঁর চিন্তাভাবনা যেন প্রতিটি যুবককে সেই পরিবর্তনের প্রতিনিধি হতে সক্ষম করে, যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সর্বত্র একতা ও সম্প্রীতি বৃদ্ধির।”

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top