News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্বামী-স্ত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রহড়ায়
Image

স্বামী-স্ত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রহড়ায়

রহড়া, ১ অক্টোবর (হি. স.) : উত্তর ২৪ পরগণার রহড়ায় স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার সকালে পরিচারিকা এসে দেখে গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছে বাড়ির গৃহবধূ পূজা সাউ ও তাঁর পাশে গলায় দড়ি দিয়ে ঝুলছেন স্বামী পাপ্পু সাউ। স্থানীয় বাসিন্দারা খবর দেন রহড়া থানার পুলিশকে।

জানা গিয়েছে, খড়দহ পাতুলিয়া বটতলা এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন পাপ্পু সাউ ও পূজা সাউ। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই তাঁদের সংসারে অশান্তি চলছিল। এরপর রবিবার সকালে বাড়ির পরিচারিকা দরজা খুলতেই এমন ভয়ঙ্কর অবস্থায় দেখতে পান তাঁদের। ঘটনার পর স্থানিয় বাসিন্দারা খবর দেয় রহড়া থানার পুলিশকে। রহড়া থানার পুলিশ এসে দম্পতির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে রহড়া থানার পুলিশ।

রহড়া থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “আজ সকালে আমরা খবর পেয়েছি পাপ্পু একটি ঘরে আত্মহত্যা করেছে। অপর ঘরে তাঁর স্ত্রী খুন হয়েছে। আমরা জানতে পেরেছি প্রায় আট-ন’বছর আগে বিয়ে হয়েছিল। ছেলেটার কাজে ক্ষতি হচ্ছিল বলে এই এলাকায় চলে আসেন। তবে কী কারণে খুন জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।”

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top