News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৯ ভিনু মানকর, তিন ম্যাচের জন্য রাজ্যদল ঘোষিত
Image

অনূর্ধ্ব ১৯ ভিনু মানকর, তিন ম্যাচের জন্য রাজ্যদল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। অনূর্ধ্ব ১৯ এক দিবসীয় ভিনু মানকর ট্রফির জন্যও রাজ্য দল ঘোষণা করা হয়েছে। নেতৃত্বে সপ্তজিৎ দাস। সহকারী দ্বীপজয় দেব। বিসিসিআই আয়োজিত অনূর্ধ্ব ১৯ ভিনু মানকর একদিনের ট্রফি ২০২৩-২৪ এবার অনুষ্ঠিত হচ্ছে নয়া দিল্লিতে। এর জন্য ১৮ সদস্য বিশিষ্ট রাজ্য দল ঘোষণা করা হয়েছে। সঙ্গে আরও চারজনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে রাজ্য দল ঘোষণা করেছেন। রাজ্য দলটি হল: সপ্তজিৎ দাস (অধিনায়ক), দ্বীপজয় দেব (সহ-অধিনায়ক, উইকেট রক্ষক), দেবাংশু দত্ত (উইকেট রক্ষক), প্রীতম দাস, আয়ুষ অনিল দেবনাথ,  শুভজিৎ সঞ্জীব দাস, প্রিয়াংশ মিত্র, দীপঙ্কর ভাটনগর, রাহুল সূত্রধর, অর্কজিৎ পাল, অভীক পাল, রোহন বিশ্বাস, অর্কজিৎ রায়, বিস্ময় পাল, রাকেশ রুদ্র পাল, দীপায়ন দাস, প্রনবিন্দু সাহা, তথাগত চক্রবর্তী। সাপোর্ট স্টাফ: ম্যানেজার কাম অবজারভার রাকেশ দাস, লজিস্টিক ম্যানেজার রতন বণিক, কোচ ভিনসেন্ট বিনয় কুমার, অ্যাসিস্ট্যান্ট কোচ জয়ন্ত দেবনাথ ও অনুপম দে। ট্রেইনার উত্তম দে, ফিজিও রাজেশ কুমার মোদক, ভিডিও লিস্ট শুভেন্দু ভট্টাচার্য। স্ট্যান্ড বাই চারজন হল: রুদ্র সেনগুপ্ত, অভিরাজ বিশ্বাস, তনয় মন্ডল, আজহারউদ্দীন আহমেদ। নির্বাচিত ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা যথাসময়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হবে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top