News Flash

  • Home
  • দেশ
  • এত টাকা, বিমানে করে দলীয় কর্মীদের দিল্লি নিয়ে যাওয়া উচিত ছিল তৃণমূলের, কটাক্ষ শুভেন্দুর
Image

এত টাকা, বিমানে করে দলীয় কর্মীদের দিল্লি নিয়ে যাওয়া উচিত ছিল তৃণমূলের, কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : বাসে করে তৃণমূলের দিল্লি যাত্রাকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশেষ সংরক্ষিত ট্রেন না মেলায় বাসে করে দলীয় কর্মীদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছে তৃণমূল। বাসে করে তৃণমূলের দিল্লি যাত্রাকে কটাক্ষ করে শনিবার শুভেন্দু বলেন, এত টাকা, বিমানে করে দলীয় কর্মীদের দিল্লি নিয়ে যাওয়া উচিত ছিল তৃণমূলের।

১০০ দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লিতে ধরনা কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। সেই কর্মসূচিতে দলীয় কর্মীদের নিয়ে যাওয়ার জন্য হাওড়া থেকে ট্রেন ছাড়ার কথা ছিল শনিবার সকাল ৮টায়। কিন্তু শুক্রবার বিকেলে রেলের তরফে জানিয়ে দেওয়া হয়, পর্যাপ্ত কামরা না থাকায় বিশেষ ওই ট্রেন দেওয়া যাচ্ছে না। এই কারণে শনিবার সকালে বাসেই দলীয় কর্মীদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় তৃণমূল। এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘২০০ মতো চার্টার্ড ফ্লাইট নামিয়ে দিন না দমদমে। আজ এবং কাল, তৃণমূলের লোকেরা সারাদিন শুধু উড়ুক। ট্রেন দিতে পারবে না তো কী হয়েছে? তৃণমূলের চুরির টাকাতে প্লেন চড়বে অন্তত। সওকত মোল্লা, আরাবুল ইসলাম, জাহাঙ্গির খান, সামিম এরা অন্তত প্লেনে করে ঘুরে আসুক দিল্লি’।

Releated Posts

সিবিএসই-র সংশোধিত তিন-ভাষা নীতি চ্যালেঞ্জ করে নতুন মামলায় নোটিস সুপ্রিম কোর্টের, জবাব চাইল কেন্দ্র-সিবিএসই-এনসিইআরটি-র কাছে

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): সিবিএসই-র সংশোধিত তিন-ভাষা নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া নতুন একগুচ্ছ আবেদনের ভিত্তিতে মঙ্গলবার কেন্দ্র,…

ByByNews Desk Jul 14, 2026

হাফিজ সইদের বিরুদ্ধে অজামিনযোগ্য পরোয়ানাকে স্বাগত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের, ‘রেড কর্নার নোটিস’ জারির পথ খুলতে পারে বলে মত

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা মামলায় লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রসংঘ ঘোষিত জঙ্গি হাফিজ সইদের বিরুদ্ধে জম্মুর…

ByByNews Desk Jul 14, 2026

পিওজেকে-র বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের শোষণের ফল, কড়া বার্তা ভারতের

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) চলমান বিক্ষোভকে পাকিস্তানের দীর্ঘদিনের পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার…

ByByNews Desk Jul 14, 2026

বিদাদি টাউনশিপ প্রকল্প ঘিরে বিক্ষোভ: ২০ জনের বেশি কৃষকের বিরুদ্ধে এফআইআর, পুলিশি নিরাপত্তায় ফের জমি সমীক্ষার প্রস্তুতি

বেঙ্গালুরু, ১৪ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে প্রস্তাবিত বিদাদি টাউনশিপ প্রকল্পের জন্য জমি সমীক্ষা ঘিরে হওয়া সহিংস বিক্ষোভের ঘটনায়…

ByByNews Desk Jul 14, 2026
Scroll to Top