ক্রীড়া প্রতিনিধি , আগরতলা , ২৯ সেপ্টেম্বর।। ট্রাইবেকারে জয়ী হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নেতাজী ক্রীড়া সংঘ । ট্রাইবেকারে ফরেস্ট এন্ড টিম্বার এসোসিয়েশন দলকে ৪–৩ গোলে হারিয়ে জয়ী হয়েছে নেতাজী ক্রীড়া সংঘ। হাড্ডাহাড্ডি লড়াই করে নির্ধারিত সময়ের মধ্যে উভয় দলের ফলাফল গোল শূন্য । শুক্রবার বিকেলে কাঞ্চনপুর পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত হয় শেষ কোয়াটার ফাইনাল ম্যাচ । দেও ভ্যালী নক আউট ফুটবল টুর্নামেন্টে এদিন মুখোমুখি হয় নেতাজী ক্রীড়া সংঘ বনাম ফরেস্ট এন্ড টিম্বার এসোসিয়েশন। খেলার প্রথমার্ধে শুরু থেকে ছিল টান টান উত্তেজনা। উভয় পক্ষের খেলোয়াড় একাধিকবার সুযোগ পেয়েও গোল করতে পারেনি । ফরেস্ট এন্ড টিম্বার এসোসিয়েশন দলের খেলোয়াড়দের লক্ষভ্রষ্ট শটের করণে গোল করতে পারেনি । অপর দিকে ফরেস্ট দলের গোলরক্ষক প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকে। ফলে নেতাজী ক্রীড়া সংঘ গোল করতে পারেনি । কাঠ ফাটা রোদের মধ্যে খেলার মাঠে দর্শক ছিল কানায় কানায় পূর্ণ। তিল ধারণের জায়গা ছিলনা। এই জমজমাট ম্যাচে দ্বিতীয়ার্ধে শেষ ৩০ মিনিট ফরেস্ট এন্ড টিম্বার এসোসিয়েশনকে চাপে রাখে নেতাজী ক্রীড়া সংঘ। ফরেস্ট এন্ড টিম্বার এসোসিয়েশন দলের গোলরক্ষকের কাছে বারবার ব্যর্থ হয়েছে নেতাজী ক্রীড়া সংঘ খেলোয়ার । আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আনন্দমার্গ একাদশ বনাম সুনালী শিবির ( ধর্মনগর) ।

কাঞ্চনপুর ফুটবল টুর্নামেন্ট জমজমাট সেমিফাইনালে নেতাজি ক্রীড়া সংঘ
Tags:
Releated Posts
লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান
লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…


















