ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ক্যুইজ এগিয়ে চলেছে। বৃহস্পতিবার প্রগতি কোচিং সেন্টারে হয় ক্যুইজ। বিভিন্ন বয়সের ক্রিকেটার মধ্যে এই ক্যুইজ হলেও সেখানে উপস্থিত অভিবাবকরাও উৎসাহের সাথে অংশ নেন। ক্যুইজের শুরুতেই মাস্টার ক্রিকেটারদের পক্ষে বক্তব্য রাখেন আহ্বায়ক হাবুল ভট্টাচার্য, পার্থ সারথি মজুমদার, রাজীব দত্ত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাতীয় রেফারি বাদল চক্রবর্তী এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব ব্যাপকভাবে ব্যাখ্যা করেন। উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্রিকেটার অঙ্কুর দেববর্মা, কমলেশ ভট্টাচার্য, উদয় দেববর্মা, পার্থ দাস ও অরূপ দেববর্মা । পরে ক্যুইজ শুরু হয়।বিভিন্ন বয়সের ক্রিকেটার সাথে অভিভাবকরা দুর্দান্ত উত্তর দিয়ে জমিয়ে দেন এই ক্যুইজ। সমস্ত অনুষ্ঠানটি সফল করতে সক্রিয় সহযোগিতা করে গেছেন প্রগতি কোচিং সেন্টারের ক্রিকেট কোচ নয়ন দেববর্মা । সমস্ত অনুষ্ঠান সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান প্রখ্যাত ক্রিকেটার অরূপ দেববর্মা।

মাস্টার ক্রিকেটার্স-এর উদ্যোগে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ক্যুইজ
Tags:
Releated Posts
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

















