ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। ফুটবল রেফারিদের জাতীয় মানের পরীক্ষার সময়সূচী ঘোষিত হয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে প্রেরিত বার্তায় রেফারিদের জাতীয় পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কিছুটা পরিবর্তন হয়েছে বলেও জানানো হয়েছে। রেফারিদের জন্য লেভেল পাঁচ পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের হিসেবে যাঁদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর তাঁরা এই পরীক্ষার জন্য উপযুক্ত। তবে শুধুমাত্র একবারের জন্য ৩৫ থেকে ৪০ বছরের ২০২৪ এর এই জাতীয় রেফারি পরীক্ষায় বসতে পারবেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্দেশিকা অনুযায়ী আগামী বছরের এপ্রিল/মে মাসে এই পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। জাতীয় পরীক্ষা দেওয়ার জন্য মনোনীত প্রার্থীদের চলতি এক বছরে অন্ততপক্ষে কুড়িটি ম্যাচ পরিচালনায় রেফারি অথবা অ্যাসিস্ট্যান্ট রেফারির ভূমিকায় থাকতে হবে। জাতীয় স্তরের এই রেফারি পরীক্ষার জন্য প্রত্যেককে ফেরত যোগ্য ২০০০ টাকা করে এগজাম ফি প্রদান করতে হবে। উল্লেখ্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রযোজ্য দুটো পরীক্ষা অর্থাৎ ফিটনেস টেস্ট এবং থিউরিটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হলেই লেভেল ফাইভ জাতীয় মানের স্বীকৃতি পাবেন ।

ফুটবল রেফারিদের জাতীয় মানের পরীক্ষার কর্মসূচি
Tags:
Releated Posts
লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান
লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…


















