News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রথমবারের মত এনএসএস জয়ী হল দিল্লি, স্বেচ্ছাসেবক অনুজকে সম্মানিত করলেন রাষ্ট্রপতি মূর্মু
Image

প্রথমবারের মত এনএসএস জয়ী হল দিল্লি, স্বেচ্ছাসেবক অনুজকে সম্মানিত করলেন রাষ্ট্রপতি মূর্মু

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স) : ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস)-এর ৫৪ বছরের ইতিহাসে দিল্লি প্রথমবারের মত ন্যাশনাল সার্ভিস স্কিম অ্যাওয়ার্ড পেয়ে জয়ী হয়েছে। ২০২১-২২ সালের এই পুরস্কারটি দিল্লির নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজির এনএসএস স্বেচ্ছাসেবক অনুজকে তাঁর অসাধারণ কৃতিত্বের জন্য দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার রাষ্ট্রপতি ভবনে অনুজকে ১ লক্ষ টাকা নগদ পুরস্কার সহ রুপোর পদক প্রদান করেন। এছাড়াও শংসাপত্র ও এনএসএস পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন। তিনি গ্রামে বিশুদ্ধ পানীয় জলের পরিকাঠামো স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর ফলে প্রতিদিন শত শত মানুষ লাভবান হন। স্বেচ্ছাসেবক অনুজের সংগঠনের প্রধান কাজের মধ্যে রয়েছে পরিবেশ সচেতনতা, বৃক্ষরোপণ অভিযান, কোভিড-১৯ টিকাদান শিবির, স্বচ্ছ ভারত অভিযান, রক্তদান অভিযান, সুবিধাবঞ্চিত শিশুদের বস্ত্র ও বই বিতরণ। শুধু তাই নয় অনুজ, পসকো আইন, জেন্ডার সংবেদনশীলতা, প্রাপ্তবয়স্ক সাক্ষরতা এবং প্লাস্টিক মুক্ত ভারত সম্পর্কে সচেতনতামূলক কর্মশালাও পরিচালনা করেন। এছাড়াও তিনি উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী জন-ধন যোজনা, প্রধানমন্ত্রী জীবন বীমা যোজনা, ক্যাশলেস ইন্ডিয়া এবং ডিজিটাল সাক্ষরতার মত বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সচেতনতা প্রচারেও সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।

Releated Posts

হুগলিতে হামলায় জখম তৃণমূল সাংসদ, ভোটের আগে উত্তেজনা, বিজেপিকে দায়ী করল শাসকদল

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): ভোটের আগে হুগলি জেলায় রাজনৈতিক উত্তেজনা চরমে। আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ মিতালী বাগ সোমবার…

ByByNews Desk Apr 27, 2026

জগতদলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ নির্বাচন কমিশনের

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): উত্তর ২৪ পরগনার জগতদলে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কড়া পদক্ষেপ…

ByByNews Desk Apr 27, 2026

‘দিদি বিদায় নিচ্ছেন’, বাংলার সভা থেকে তৃণমূলকে নিশানা অমিত শাহের

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।…

ByByNews Desk Apr 27, 2026

বিষ্কেকে এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন রাজনাথ সিং, বিশ্বশান্তির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কিরগিজস্তানের রাজধানী বিষ্কেকে অনুষ্ঠিত হতে চলা সাংহাই সহযোগিতা…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top