News Flash

Image

ইডি-র আইও-কে সরিয়ে দিলেন বিচারপতি

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : আত্মবিশ্বাসের অভাব! ইডির সহকারী ডিরেক্টর মিথিলেশকুমার মিশ্রকে সরিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিংহ। সেই সঙ্গে বিচারপতির নির্দেশ রাজ্যের কোনও মামলায় থাকতে পারবেন না মিথিলেশ।

ইডির ডিরেক্টরকে নির্দেশ, দ্রুত নতুন অফিসার নিয়োগ করা হোক। ৩ অক্টোবরের তদন্ত নিয়ে উপযুক্ত অফিসারকে পদক্ষেপ করতে বলতে হবে।

বিচারপতি তদন্তকারী অফিসার মিথিলেশকে সরিয়ে জানিয়েছেন, তিনি তদন্ত করতে সক্ষমই নন। অন্য কোথাও গিয়ে ভাল করে কাজ করুন। ইডি অধিকর্তাকে দ্রুত ওই অপসারণের নির্দেশ কার্যকর করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি সিংহ।

ইডির তরফে জানানো হয়েছিল, তাঁদের অফিসারেরা কেন্দ্রীয় নিরাপত্তা পান না। মোট ১৩১টি মামলা চলছে। তার মধ্যে এক এক জনকে ২২টি করে মামলা সামলাতে হয়। এই যুক্তি মানতে চাননি বিচারপতি।

হাই কোর্টর নির্দেশে তৃণমূল সাংসদ অভিষেকের সম্পত্তির বিবরণ দিয়েছিল ইডি। সেই বিবরণ নিয়ে গত সোমবার প্রশ্ন তোলেন বিচারপতি সিংহ। ইডির বিশেষ তদন্তকারী দল (সিট)-এর প্রধান অফিসার মিথিলেশের বিরুদ্ধে প্রকাশ্যেই অসন্তোষ ব্যক্ত করেন বিচারপতি সিংহ। ওই অফিসারকে তিনি বলেন, ‘‘আপনি কি তদন্ত থেকে অব্যাহতি চান? এটা কি পোস্ট অফিস? কেউ কিছু দিল, এসে প্রকাশ করলেন! কার কত সম্পত্তি কিছু দেখলেন না?’’

বিচারপতি জানান, ওই সংস্থা প্রথমে কেন তৈরি করা হয়েছিল, তা জানায়নি ইডি। বড় অঙ্কের লেনদেন হয়েছে বলেছে ইডি। কিন্তু সেই লেনদেন নিয়েও কিছু জানায়নি। ইডির তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি জানান, ‘টানেলের শেষে’ কবে পৌঁছনো যাবে? তাদের কি কারও সাহায্যের প্রয়োজন?

ইডির তরফে জানানো হয়েছিল, তাদের লোক কম। ‘ফিনান্সিয়াল ইন্টালিজেন্স ইউনিট’-এর সাহায্যের প্রয়োজন হতে পারে। তবে ইডির আইনজীবী এই নিয়ে বিশদে কিছু বলতে চাননি। তিনি বিচারপতিকে অনুরোধ করে বলেন, ‘‘একটু সময় দিন। ইডির ডিরেক্টরের সঙ্গে কথা বলে জানাচ্ছি, কার সাহায্য নেওয়া যায়।’’

ইডির আইনজীবীর কাছে গত সোমবার বিচারপতি সিংহ আরও জানতে চান, সাংসদের মাত্র তিনটি বিমা ছাড়া কিছু নেই! কী ভাবে? ব্যাঙ্ক অ্যাকাউন্টের খুঁটিনাটি (ডিটেলস) নেই কেন? বিচারপতির পর্যবেক্ষণ, লিপ‌্স অ্যান্ড বাউন্ডস নিয়ে গত আট মাস ধরে ইডি যে তদন্ত করেছে, তার নিট ফল শূন্য। এ বিষয়ে ইডিকে বিশদে তথ্য জমা করার নির্দেশ দেন বিচারপতি সিংহ।

Releated Posts

‘মঞ্চস্থ নাটকে বিশ্ব আর বিভ্রান্ত নয়’, ‘ইয়ৌম-ই-ইস্তেহসাল’ ইস্যুতে পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): তথাকথিত ‘ইয়ৌম-ই-ইস্তেহসাল’ পালনকে কেন্দ্র করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দারের মন্তব্যের কড়া জবাব…

ByByNews Desk Aug 5, 2026

বিধানসভার অধিবেশন ভণ্ডুল করে যুব, কৃষক, নারী ও দরিদ্রদের প্রতি অবিচার করেছে বিরোধীরা: যোগী আদিত্যনাথ

লখনউ, ৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার অভিযোগ করেছেন, বিধানসভার অধিবেশন অচল করে বিরোধীরা যুবক, কৃষক,…

ByByNews Desk Aug 5, 2026

তিরুবনন্তপুরমে ৮ গবেষণা প্রতিষ্ঠানকে এক ছাতার তলায় আনার প্রস্তাবে কেন্দ্রের ইতিবাচক সাড়া

তিরুবনন্তপুরম/নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): তিরুবনন্তপুরমের আটটি শীর্ষ বৈজ্ঞানিক ও গবেষণা প্রতিষ্ঠানকে একটি সমন্বিত গবেষণা ক্লাস্টারের আওতায় আনার কংগ্রেস…

ByByNews Desk Aug 5, 2026

স্বাধীনতা দিবসে কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পই থাকছে কলকাতার ট্যাবলোর মূল আকর্ষণ

কলকাতা, ৫ আগস্ট (আইএএনএস): এবারের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কলকাতার রেড রোডে প্রদর্শিত ট্যাবলোগুলিতে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top