ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। জোলাইবাড়ি ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টে ২০-তম ম্যাচে আজ, বুধবার লাভামনি ফুটবল একাদশ জয়ী হয়েছে। হারিয়েছে গগনচন্দ্রপাড়া ফুটবল একাদশকে, ন্যূনতম গোলের ব্যবধানে । বিজয়ী দলের হয়ে জয় সূচক গোলটি করে নিলাফ্রু মগ। উত্তেজনাপূর্ণ খেলায় গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় নিলাফ্রু মগ-এর গোলে লাভা মনি একাদশ ১-০ তে লিড নেয়। পরবর্তী সময়ে আর গোল না হওয়ায় নিলাফ্রু মগ-এর গোলটি জয় সূচক গোলের রূপ নেয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি শিব শংকর জমাতিয়া। আগামীকাল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের পঞ্চম ম্যাচে ইউনাইটেড পিত্রায় পাড়া ফুটবল ক্লাব খেলবে পূর্ব পিলাক ফুটবল একাদশের বিরুদ্ধে। খেলা শুরু হবে বেলা ২ টায়।

জোলাইবাড়িতে ফুটবল লাভামনি একাদশ জয়
Tags:
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















