News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হেলথ সেক্রেটারির মারধরে গুরুতর আহত এক বেসরকারি নিরাপত্তা কর্মী
Image

হেলথ সেক্রেটারির মারধরে গুরুতর আহত এক বেসরকারি নিরাপত্তা কর্মী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। হেলথ সেক্রেটারির মারধরে গুরুতর আহত এক বেসরকারি নিরাপত্তা কর্মী। ঘটনাটি ঘটেছে আগরতলা জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারে বলে জানা গেছে। ঘটনায় আহত নিরাপত্তা কর্মীর নাম নবকুমার সিনহা। তার বাড়ি ধর্মনগরে। জানা গেছে সে কিছু দিন আগে আগরতলায় কাজে যোগদান করেছে। তবে আইন হাতে তুলে নিয়ে কোনো তথ্য প্রমান ছাড়াই ওই বেসরকারি নিরাপত্তা কর্মীর উপর চড়াও হওয়ার ঘটনায় হেলথ সেক্রেটারির ভুমিকায় প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর জিবিপি হাসপাতালে একটি চুরির ঘটনা ঘটেছে। যেখানে চুরি হয়েছে সেই জায়গার দায়িত্বে ছিল বেসরকারি নিরাপত্তারক্ষী নবকুমার সিনহা। ঘটনাকে কেন্দ্র করে হেলথ সেক্রেটারি সহ আরও দুই স্বাস্থ্য আধিকারিক তার উপর চড়াও হয় বলে অভিযোগ। সে থাকা অবস্থায় কিভাবে চুরি হল তার জন্য জবাব চাইতে থাকেন তারা। একসময় তারা নিরাপত্তা রক্ষী ওই যুবককে মারধর করলে সে মাটিতে লুটিয়ে পরে। পরবর্তীতে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিয়েছে বলে খবর। ঘটনার তার মাথায় ও কানে প্রচণ্ড আঘাত লেগেছে বলে খবর। অসুস্থতা কাটিয়ে সোমবার নবকুমার সিনহা পুনরায় কাজে যোগ দিলে আবারো সে অসুস্থ হয়ে পরে। হেলথ সেক্রেটারির আঘাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে বলে দাবী তার। যদিও তাকে চিকিৎসার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তক্রমে দোষীদের শাস্তির দাবী উঠেছে। 

Releated Posts

ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যু, দপ্তরের গাফিলতির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর

উদয়পুর, ২৩ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতি ও অসাবধানতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গঙ্গাছড়া কালীবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দারা।…

ByByReshmi Debnath Aug 23, 2026

ষষ্ঠ তফসিল দিবসে আগরতলায় আইপিএফটি -র র‍্যালি, ফের উঠল ‘তিপরাল্যান্ড’-এর দাবি

আগরতলা, ২৩ আগস্ট: ষষ্ঠ তফসিল দিবস উপলক্ষে রবিবার আগরতলায় র‍্যালি ও জনসমাবেশের আয়োজন করল আইপিএফটি এবং তাদের সহযোগী…

ByByReshmi Debnath Aug 23, 2026

কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলমান ড্রেন নির্মাণের…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top