News Flash

Image

 ধর্মনগরে পালিত হচ্ছে স্বচ্ছতা সপ্তাহ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্বচ্ছতা সপ্তাহ পালন করা হচ্ছে। তার অঙ্গ হিসেবে পুর পরিষদের প্রতিটি ওয়ার্ডে স্বচ্ছতা বিষয়ক অনুষ্ঠান সপ্তাহের প্রতিদিন অনুষ্ঠিত হয়ে চলেছে। কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই এক সপ্তাহ স্বচ্ছতা সপ্তাহ হিসেবে পালন করা হবে। তারই অঙ্গ হিসাবে প্রতিদিন  পুরপরিষদ এলাকায় বিভিন্ন ধরনের কর্মসূচি প্রণয়ন চলছে। পুরপরিষদের চীফ এক্সিকিউটিভ অফিসার বিবেক এইচকে জানান কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১ লা অক্টোবর সকাল ১১ টা থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টা স্বচ্ছতা ই-সেবা অনুষ্ঠানের জন্য সমগ্র দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান জানিয়েছেন। এই অনুষ্ঠানের জন্য ধর্মনগর পুর পরিষদ ইতিমধ্যেই নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছে। এদিকে পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মনগর বড় কালীবাড়ি রোডে বিভিন্ন ধরনের অংকনের এবং স্বচ্ছ ভারত অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে বিশেষ মর্যাদা সহকারে পালন করেন।

Releated Posts

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026

আনন্দনগরে বিদ্যুতের খুঁটিতে বেপরোয়া গাড়ির ধাক্কা, তদন্তের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১ আগস্ট: শ্রীনগর থানাধীন আনন্দনগর ১০ নম্বর পাড়া এলাকায় শনিবার একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top