আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্বচ্ছতা সপ্তাহ পালন করা হচ্ছে। তার অঙ্গ হিসেবে পুর পরিষদের প্রতিটি ওয়ার্ডে স্বচ্ছতা বিষয়ক অনুষ্ঠান সপ্তাহের প্রতিদিন অনুষ্ঠিত হয়ে চলেছে। কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই এক সপ্তাহ স্বচ্ছতা সপ্তাহ হিসেবে পালন করা হবে। তারই অঙ্গ হিসাবে প্রতিদিন পুরপরিষদ এলাকায় বিভিন্ন ধরনের কর্মসূচি প্রণয়ন চলছে। পুরপরিষদের চীফ এক্সিকিউটিভ অফিসার বিবেক এইচকে জানান কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১ লা অক্টোবর সকাল ১১ টা থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টা স্বচ্ছতা ই-সেবা অনুষ্ঠানের জন্য সমগ্র দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান জানিয়েছেন। এই অনুষ্ঠানের জন্য ধর্মনগর পুর পরিষদ ইতিমধ্যেই নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছে। এদিকে পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মনগর বড় কালীবাড়ি রোডে বিভিন্ন ধরনের অংকনের এবং স্বচ্ছ ভারত অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে বিশেষ মর্যাদা সহকারে পালন করেন।

ধর্মনগরে পালিত হচ্ছে স্বচ্ছতা সপ্তাহ
Tags:
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…


















