News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যপালকে ফের আক্রমণ পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর
Image

রাজ্যপালকে ফের আক্রমণ পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি স)। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ফের আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গান্ধী মূর্তির পাদদেশে যেখানে দীর্ঘদিন ধরে এসএসসি ‘পরীক্ষায় উত্তীর্ণ’ কর্মপ্রার্থীরা বিক্ষোভ করছেন, শনিবার তার পাশেই তৃণমূল সমর্থিত শিক্ষকদের এক সমাবেশে তিনি ভাষণ দেন। যদিও কর্মপ্রার্থীদের কাছে যাননি ব্রাত্য বসু।

শিক্ষামন্ত্রী এদিন বলেন, ‘রাজভবনে কবি বসে আছেন। এই কবি কামার বা কুমোরের নয়, এই কবি রাজার। দুটো দর্শনের লড়াই চলছে, একদল কুক্ষিগত করতে চায়। একদল বলতে চায়, আমি চালভাজা, আমিই মুড়ি। একটা সাদা হাতির মতো পদ রাখার কী যৌক্তিকতা আছে?’

এই সঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে বড় রকমের আন্দোলন শুরু হতে যাচ্ছে বলে প্রকাশ্যেই মন্তব্য করেন। যদিও ওই আন্দোলন কবে থেকে শুরু হবে, বা কী ধরণের হবে— তা নিরে এদিন তিনি মন্তব্য করতে চাননি।

Releated Posts

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026

কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top