News Flash

  • Home
  • প্রধান খবর
  • জেডিএস-এর এনডিএ-তে যোগদানকে গুরুত্ব দিচ্ছেন না রাউত, বললেন কোনও চ্যালেঞ্জই নয়
Image

জেডিএস-এর এনডিএ-তে যোগদানকে গুরুত্ব দিচ্ছেন না রাউত, বললেন কোনও চ্যালেঞ্জই নয়

মুম্বই, ২৩ সেপ্টেম্বর (হি.স.): এনডিএ-তে জনতা দল সেক্যুলার-এর যোগদানকে গুরুত্ব দিচ্ছেন না শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ সঞ্জয় রাউত। তাঁর মতে, এটা কোনও চ্যালেঞ্জই নয়। শনিবার সাংবাদিকদের মুখোমুখি সঞ্জয় রাউত বলেছেন, “আমি এটা চ্যালেঞ্জিং মনে করি না। দু-একটি জেলা রয়েছে যেখানে এই দলের প্রভাব রয়েছে। গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তার নিজের পরিবারের সদস্যরা নির্বাচনে হেরেছে… কর্ণাটকে, কংগ্রেস বিজেপির সামনে এত বড় চ্যালেঞ্জ পেশ করেছে।

উল্লেখ্য, শুক্রবারই জনতা দল সেক্যুলার জানিয়ে দিয়েছে তাঁরা ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স-এ যোগ দেবেন। জেডিএস এই সিদ্ধান্ত নেওয়ায় বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সন্তোষ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শ্রী নাড্ডা শুক্রবার কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী নাড্ডা এনডিএ জোটে, জেডিএস-কে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে জোট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, “নিউ ইন্ডিয়া, স্ট্রং ইন্ডিয়া”-র ভাবনা আরও শক্তিশালী হবে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top