News Flash

  • Home
  • দেশ
  • জয়নগরে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার ময়ূর ও বাজপাখি
Image

জয়নগরে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার ময়ূর ও বাজপাখি

জয়নগর, ২২ সেপ্টেম্বর (হি. স.) : বাড়ির মধ্যে থাকা লুকানো লোহার খাঁচা থেকে উদ্ধার হল ময়ূর ও বাজপাখি। পলাতক বাড়ির মালিক। দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকার ঘটনা। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ জয়নগর ২ নম্বর ব্লকের বাইশহাটা গ্রাম পঞ্চায়েতের পাতপুকুর এলাকার জিয়াউল হক খানের বাড়িতে হানা দেয়।
পুলিশ দেখেই অন্ধকারের সুযোগে পালিয়ে যায় জিয়াউল হক খান। তারপরে বাড়ির দোতলার একটি ঘরে ঢুকে চক্ষু চরক গাছ পুলিশের। লুকোনো একটি লোহার খাঁচার মধ্যেই রয়েছে আস্ত ময়ূর ও বাজপাখি। সাথে সাথেই খবর দেওয়া হয় বনদফতরকে। তারপরে সেই লোহার খাঁচা থেকে ময়ূর ও বাজপাখিকে উদ্ধার করে বকুলতলা থানায় নিয়ে আসে পুলিশ।

আজ বনদপ্তরের হাতে ময়ূর ও বাজপাখিটি তুলে দেবে বকুলতলা থানা পুলিশ। পাশাপাশি জিয়াউল হক খানের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কি উদ্দেশ্যে ময়ূর ও বাজপাখি বাড়ির মধ্যে খাঁচা বন্দি করে রেখেছিল পেশায় ইমারতি দ্রব্যের ব্যবসায়ী জিয়াউল? সে কি ইমারতী দ্রব্যের ব্যবসার আড়ালে কোন পাচার চক্রের সঙ্গে জড়িত? সব উত্তর জিয়াউল হক খান ধরা পড়লেই জানা যাবে। এ বিষয়ে এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস বলেন, ” ইতিমধ্যেই বন্যপ্রাণী সংরক্ষণ আইন মামলা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।”

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top