News Flash

  • Home
  • দিনের খবর
  • মহিলা সংরক্ষণ বিল পাশ সংসদে, গণতান্ত্রিক যাত্রায় ঐতিহাসিক মুহূর্ত আখ্যা দিলেন প্রধানমন্ত্রী
Image

মহিলা সংরক্ষণ বিল পাশ সংসদে, গণতান্ত্রিক যাত্রায় ঐতিহাসিক মুহূর্ত আখ্যা দিলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): আইনসভায় মহিলাদের এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ সংক্রান্ত ১২৮-তম সংবিধান সংশোধনী বিল সংসদে পাস হয়েছে। রাজ্যসভায় বৃহস্পতিবার রাতে “নারী শক্তি বন্দন অধিনিয়ম শীর্ষক” বিলটি অনুমোদিত হয়। বিলের পক্ষে ভোট দেন ২১৪ জন সদস্য। বিপক্ষে একটিও ভোট পড়েনি। লোকসভায় বুধবারই বিলটি পাশ হয়েছে।

রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মহিলাদের আসন সংরক্ষণ বিলের ওপর ইতিবাচক আলোচনা হয়েছে। উভয়সভার ১৩২ জন সদস্য এতে অংশ নিচ্ছেন। বিলটিকে সমর্থন করার জন্য সব সদস্যকে ধন্যবাদ জানান তিনি। পরে টুইট করে প্রধানমন্ত্রী জানান, “আমাদের দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মুহূর্ত! ১৪০ কোটি ভারতীয়কে অনেক অভিনন্দন! নারী শক্তি বন্দন আইন সম্পর্কিত বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য সমস্ত রাজ্যসভার সাংসদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সর্বসম্মতিক্রমে পাশ হওয়া খুবই উৎসাহব্যঞ্জক।”

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top