News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানকে সর্বদা অগ্রাধিকারে রেখেছেন প্রধানমন্ত্রী মোদী : পুষ্কর ধামি
Image

রাজস্থানকে সর্বদা অগ্রাধিকারে রেখেছেন প্রধানমন্ত্রী মোদী : পুষ্কর ধামি

কোটা, ২১ সেপ্টেম্বর (হি.স.): রাজস্থানকে সর্বদা অগ্রাধিকারের মধ্যে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মন্তব্য করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা পুষ্কর সিং ধামি। বৃহস্পতিবার রাজস্থানের কোটায় ‘পরিবর্তন সংকল্প যাত্রা’-য় অংশ নেন মুখ্যমন্ত্রী ধামি। পরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, “বিগত ২৪ ঘন্টায় আমি অনেক স্থানে পরিবর্তন সংকল্প যাত্রায় অংশগ্রহণ করেছি। শতাধিক স্থানে আমরা ছোট-বড় মিটিং করেছি। বিজেপি সরকার গঠন করুক, এই বিশ্বাস দেখেছি মানুষের মধ্যে। তরুণদের মধ্যে বিপুল উত্তেজনা এবং উন্মাদনা ছিল…আমার মনে হয় রাজস্থানের মানুষ পরিবর্তনের জন্য নিজেদের মন তৈরি করেছে।”

রাজস্থানের অশোক গেহলট সরকারকে আক্রমণ করে পুষ্কর ধামি বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী সব সময় রাজস্থানকে নিজের অগ্রাধিকারে রেখেছেন। কিন্তু গত পাঁচ বছরে রাজস্থানে এমন একটি সরকার এসেছে, যে সরকার কেন্দ্রীয় সরকারের দেওয়া বাজেট খরচ করতে চায় না। তাঁরা রাজস্থানের মানুষের ভালো চায় না।”

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top