News Flash

  • Home
  • খেলা
  • ফের লীগের ভাইটাল ম্যাচে আজ এগিয়ে চলো – রামকৃষ্ণ
Image

ফের লীগের ভাইটাল ম্যাচে আজ এগিয়ে চলো – রামকৃষ্ণ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। লিগের আরও একটি বড় ম্যাচ আগামীকাল। তাতে মুখোমুখি হবে আসরের দুই শক্তিশালী দল এগিয়ে চলো সঙ্ঘ এবং রামকৃষ্ণ ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল বিকেল ৩ টায় শুরু হবে ম্যাচটি। আপাতত ৬ ম্যাচ খেলে রামকৃষ্ণ ক্লাবের পয়েন্ট ১১ এবং ১ ম্যাচ কম খেলে এগিয়ে চলো সঙ্ঘেরও পযেন্ট ১১। ম্যাচটিকে বদলার ম্যাচ হিসাবে নিচ্ছে রামকৃষ্ণ ক্লাবের ফুটবলাররা। শিল্ডের ফাইনালে দুরন্ত লড়াই করলেও এগিয়ে চলোর বিরুদ্ধে নূণ্যতম গোলে হারতে হয়েছিলো রামকৃষ্ণকে। ওই পরাজয়ের বদলা নিতেই আজ মাঠে নামবে কৌশিক রায়ের ছেলেরা। মুখে কিছু না বললেও কৌশিক রায়ের ছেলেদের শারীরিক ভাষা তাই বলছে। দুদলেরই সুপার ফোর কার্যত নিশ্চিত হয়ে গেছে। ফলে কোনও দলই তেমন ঝুকি নিতে নারাজ। দুদলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। এগিয়ে চলো কিছুটা এগিয়ে থেকে মাঠে নামলেও কড়া চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত রামকৃষ্ণ ক্লাবের ফুটবলাররা। এদিন সকালে অনুশীলন শেষে এগিয়ে চলোর কোচ কর্ণেন্দু দেববর্মা বলেন, “জয় ছাড়া আমরা কিছুই ভাবছি না। পুরো পয়েন্টের লক্ষ্য নিয়েই ছেলেরা মাঠে নামবে”। বদলার ম্যাচ তীআ মানতে নারাজ রামকৃষ্ণ ক্লাবের কোচ কৌশিক রায়। বলেন, “সুপার ভালো জায়গায় থাকতে হলে আমাদের এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট দরকার। তা মাথায় রেখেই ছেলেরা মাঠে নামবে”।‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top