ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। লিগের আরও একটি বড় ম্যাচ আগামীকাল। তাতে মুখোমুখি হবে আসরের দুই শক্তিশালী দল এগিয়ে চলো সঙ্ঘ এবং রামকৃষ্ণ ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল বিকেল ৩ টায় শুরু হবে ম্যাচটি। আপাতত ৬ ম্যাচ খেলে রামকৃষ্ণ ক্লাবের পয়েন্ট ১১ এবং ১ ম্যাচ কম খেলে এগিয়ে চলো সঙ্ঘেরও পযেন্ট ১১। ম্যাচটিকে বদলার ম্যাচ হিসাবে নিচ্ছে রামকৃষ্ণ ক্লাবের ফুটবলাররা। শিল্ডের ফাইনালে দুরন্ত লড়াই করলেও এগিয়ে চলোর বিরুদ্ধে নূণ্যতম গোলে হারতে হয়েছিলো রামকৃষ্ণকে। ওই পরাজয়ের বদলা নিতেই আজ মাঠে নামবে কৌশিক রায়ের ছেলেরা। মুখে কিছু না বললেও কৌশিক রায়ের ছেলেদের শারীরিক ভাষা তাই বলছে। দুদলেরই সুপার ফোর কার্যত নিশ্চিত হয়ে গেছে। ফলে কোনও দলই তেমন ঝুকি নিতে নারাজ। দুদলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। এগিয়ে চলো কিছুটা এগিয়ে থেকে মাঠে নামলেও কড়া চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত রামকৃষ্ণ ক্লাবের ফুটবলাররা। এদিন সকালে অনুশীলন শেষে এগিয়ে চলোর কোচ কর্ণেন্দু দেববর্মা বলেন, “জয় ছাড়া আমরা কিছুই ভাবছি না। পুরো পয়েন্টের লক্ষ্য নিয়েই ছেলেরা মাঠে নামবে”। বদলার ম্যাচ তীআ মানতে নারাজ রামকৃষ্ণ ক্লাবের কোচ কৌশিক রায়। বলেন, “সুপার ভালো জায়গায় থাকতে হলে আমাদের এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট দরকার। তা মাথায় রেখেই ছেলেরা মাঠে নামবে”।

ফের লীগের ভাইটাল ম্যাচে আজ এগিয়ে চলো – রামকৃষ্ণ
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















