News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহিলা সংরক্ষণ বিলের সমালোচনা করলেন সঞ্জয় সিং, এটি আরও একটি ‘জুমলা’
Image

মহিলা সংরক্ষণ বিলের সমালোচনা করলেন সঞ্জয় সিং, এটি আরও একটি ‘জুমলা’

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): মহিলা সংরক্ষণ বিলের তীব্র সমালোচনা করলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। বুধবার সঞ্জয় সিং বলেছেন, “এটি কোনও মহিলা সংরক্ষণ বিল নয়, এটি ‘মহিলা বেওয়াকুফ বানাও’ বিল।” সঞ্জয় সিংয়ের মতে, “বিলের নামে আরও এক ‘জুমলা’ এনেছে মহিলা-বিরোধী বিজেপি।” সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় সিং বলেছেন, “এটি মহিলা সংরক্ষণ বিল নয়, এটি ‘মহিলা বেওয়াকুফ বানাও’ বিল। আমরা এমনটা বলছি, কারণ প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় আসার পর থেকে মহিলাদের দেওয়া প্রতিশ্রুতিগুলির কোনওটিই পূরণ হয়নি। এটি তাঁদের দ্বারা আনা আরেকটি ‘জুমলা’।”

আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং আরও বলেছেন, “আপনারা যদি বিলটি বাস্তবায়ন করতে চান, এএপি সম্পূর্ণরূপে আপনাদের পাশে রয়েছে। তবে এটি ২০২৪ সালে বাস্তবায়ন করুন। আপনারা কি দেশের মহিলাদের বোকা মনে করেন? বিলের নামে আরও এক ‘জুমলা’ এনেছে মহিলা-বিরোধী বিজেপি। দেশের নারী, রাজনৈতিক দলগুলি এসব নির্বাচনী কৌশল বোঝে। সুতরাং, আমরা বলতে চাই, যদি তাঁদের উদ্দেশ্য পরিষ্কার হয় তাহলে ২০২৪ সালে এটি বাস্তবায়ন করুন।”

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top