News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অরুণাচলের স্বাস্থ্যমন্ত্রী ও লখিমপুরের এসপি আনন্দ মিশ্রের গাড়ির সংঘর্ষ, হতাহত নেই
Image

অরুণাচলের স্বাস্থ্যমন্ত্রী ও লখিমপুরের এসপি আনন্দ মিশ্রের গাড়ির সংঘর্ষ, হতাহত নেই

লখিমপুর (অসম), ১৮ সেপ্টেম্বর (হি.স.) : অসমের লখিমপুরে অরুণাচলের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ সুপার (এসপি) আনন্দ মিশ্রের এসকোর্ট গাড়ির সংঘর্ষ হয়েছে। তবে দুই গাড়ির সংঘর্ষে হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটি আজ সোমবার বিকালের দিকে সংঘটিত হয়েছে।

জানা গেছে, লখিমপুর জেলান্তর্গত লালুকপুখুরির কাছে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। অরুণাচল প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী আলো লিবাং তাঁর সরকারি এআর ০১ এল ০০২৮ নম্বরের গাড়িতে চড়ে পাসিঘাট (অরুণাচল প্রদেশ) থেকে লখিমপুর (অসম) হয়ে ইটানগর যাচ্ছিলেন। এদিকে ওই একই জাতীয় সড়ক ধরে কোথাও যাচ্ছিলেন লখিমপুরের পুলিশ সুপার আনন্দ মিশ্র। কিন্তু লালুকপুখুরি এলাকায় পুলিশ সুপারের এসকর্ট গাড়ির সাথে অরুণাচল প্রদেশের স্বাস্থ্যমন্ত্রীর গাড়ির সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মন্ত্রীর গাড়ির অগ্রভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top