News Flash

  • Home
  • দিনের খবর
  • অনুব্রতের জামিন-মামলায় সিবিআইকে নোটিস সুপ্রিম কোর্টের
Image

অনুব্রতের জামিন-মামলায় সিবিআইকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : গরু পাচার মামলায় কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেই আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট।

ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অনুব্রত। এ বার অনুব্রতের জামিনের আবেদনের মামলায় সিবিআইকে নোটিস দিল শীর্ষ আদালত। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ সিবিআইকে ওই নোটিস জারি করেছে।

সোমবার অনুব্রতের আইনজীবী মুকুল রোহতগী সুপ্রিম কোর্টে সওয়াল করে বলেন, ‘‘পাঁচটি চার্জশিট ফাইল হয়েছে। শুধু আমার মক্কেলই একমাত্র জেলে রয়েছেন। ১৪ মাস তিনি জেলে কাটিয়ে দিয়েছেন। এমনকি, এই মামলায় পাণ্ডা জামিন পেয়ে গিয়েছেন। তাই অনুব্রতকেও জামিন দেওয়া হোক।“

বিচারপতি বসু জানান, আদালত সিবিআইকে নোটিস জারি করার নির্দেশ দিচ্ছে। তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তা জানা দরকার বলেও মনে করেন বিচারপতি। তার পরেই জামিনের আবেদন বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top