News Flash

  • Home
  • প্রধান খবর
  • রণকৌশল ঠিক করতে বৈঠকে বসল বিরোধীরা, সুদীপ বললেন অধিবেশন সুষ্ঠুভাবে চলুক সেটাই আমরা চাই
Image

রণকৌশল ঠিক করতে বৈঠকে বসল বিরোধীরা, সুদীপ বললেন অধিবেশন সুষ্ঠুভাবে চলুক সেটাই আমরা চাই

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): সংসদের স্বল্প সময়ের বিশেষ অধিবেশনে নিজেদের মধ্যে রণকৌশল ঠিক করতে সোমবার সকালে বৈঠকে বসলেন বিরোধীরা। সংসদ ভবনে কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের অফিসে বৈঠকে বসেন বিরোধী জোটের নেতারা। সেখানে নিজেদের মধ্যে রণকৌশল ঠিক করতে আলোচনা করেন তাঁরা। বৈঠকে খাড়গে ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের কে সি বেণুগোপাল, অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও”ব্রায়েন, এনসিপি প্রধান শরদ পওয়ার প্রমুখ।

তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমরা সকলেই চাই সদনের কাজ সুষ্ঠুভাবে চলুক, অন্তত আগামী ৫ দিন।” কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় স্থান পাওয়া প্রসঙ্গে সুদীপ বলেছেন, “এটি আমাদের জন্য গর্বের বিষয়। শান্তিনিকেতন এমন একটি স্থান যা গোটা দেশ এবং বিশ্বের দ্বারা স্বীকৃত, কিন্তু রাষ্ট্রসঙ্ঘের কাছ থেকে স্বীকৃতি পাওয়া অন্য ব্যাপার।” প্রসঙ্গত, এদিন বিরোধী জোটের নেতারা সিদ্ধান্ত নেন, তাঁরা সংসদের বিশেষ অধিবেশনে যোগ দেবেন।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top