News Flash

  • Home
  • দেশ
  • কোকেরনাগে ষষ্ঠ দিনে পড়ল এনকাউন্টার, অভিযান অব্যাহত সুরক্ষা বাহিনীর
Image

কোকেরনাগে ষষ্ঠ দিনে পড়ল এনকাউন্টার, অভিযান অব্যাহত সুরক্ষা বাহিনীর

শ্রীনগর, ১৮ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগে সোমবার ষষ্ঠ দিনে পড়ল এনকাউন্টার। গত বুধবার (১৩ সেপ্টেম্বর) থেকে গারুল গ্রাম সংলগ্ন বনাঞ্চলে জঙ্গিদের চারিদিক থেকে ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী। আকাশপথেও চলছে নজরদারি। জঙ্গিরা যাতে কোনওভাবে পালিয়ে যেতে না পারে, তাই চারিদিকে তীক্ষ্ণ নজর রাখছে সুরক্ষা বাহিনী। সোমবারও গারুল গ্রাম সংলগ্ন বনাঞ্চলে তল্লাশি অভিযান চালিয়েছে সুরক্ষা বাহিনী।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এক এনকাউন্টারে জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন দু’জন সেনা অফিসার ও একজন পুলিশ অফিসার। নিহত জওয়ানরা হলেন-কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিষ ধোনচাক ও ডিএসপি হুমায়ুন ভাট। জঙ্গিদের গুলিতে ৩ জনই গুরুতর জখম হয়েছিলেন, পরে তাঁরা মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই এনকাউন্টারে জখম হয়েছিলেন আরও একজন জওয়ান, গত শুক্রবার তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top