News Flash

  • Home
  • খেলা
  • জুডোর জাতীয় আসরের জন্য রাজ্য দল গঠনের শিবির সম্পন্ন
Image

জুডোর জাতীয় আসরের জন্য রাজ্য দল গঠনের শিবির সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর।। অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশন এবং সোনামুড়া জুডো সেন্টারের যৌথ উদ্যোগে মহকুমার ধনিরামপুরে অনুষ্ঠিত হলো সিনিয়র ন্যাশনাল জুডো সিলেকশন ট্রায়াল রাজ্যভিত্তিক আসর। রাজ্য ভিত্তিক এই আসরে দক্ষিণ জেলা ছাড়া বাকি সাতটি জেলা থেকে জুডোকারা অংশগ্রহণ করে। আগামী ১- ৫ অক্টোবর রাজস্থানে অনুষ্ঠিত হবে অল ইন্ডিয়া জুডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় আসর। সিনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা রাজ্য থেকে ১৫ জনের দল অংশগ্রহণ করবে। সেই মর্মে রবিবার সোনামুড়ার ধনিরামপুরে অনুষ্ঠিত হওয়া রাজ্যভিত্তিক আসরে বালকদের বিভিন্ন ইভেন্টে ২৩ জন এবং বালিকাদের বিভিন্ন ইভেন্টের ১৭ জন অংশগ্রহণ করে। এতে বালকদের বিভাগে শুরু হয় ৬০ কেজি থেকে এবং বালিকাদের ৪৮ কেজি। এদিনের আসর প্রসঙ্গে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন অ্যাসোসিয়েশনের রাজ্য সেক্রেটারি কিশোর দাস।পাশাপাশি এদিন বিভিন্ন বিভাগে জাতীয় স্তরে সুনাম অর্জনকারী ছয় জন জুডোকারকে সংবর্ধনা জানানো হয় অ্যাসোসিয়েশনের তরফ থেকে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top