ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। ভাইটাল ম্যাচ আগামীকাল। তাতে মুখোমুখি হবে গ্রুপ লিগের শীর্ষে থাকা দুই দল ফরোয়ার্ড ক্লাব এবং রামকৃষ্ণ ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল বিকেল ৩ টায় শুরু হবে ম্যাচটি। আপাতত ৫ ম্যাচ খেলে ২ দলই ১১ পয়েন্ট নিয়ে সুপার ফোর নিশ্চিত করে নিয়েছে। লিগে শীর্ষ স্থান দখলের দৌড়ে টিকে থাকতে আজ মাঠে নামবে দু-দলই । শনিবার দু-দলই শেষ প্রস্তুতি সেরে নেয় দুদলের ফুটবলাররা। বড় ম্যাচে মাঠে নামার আগে দু-দলই সতর্ক। দু-দলই চাইছে কাউন্টার অ্যাটাকের উপর নির্ভর করে খেলতে। এ ম্যাচ মূলত লড়াই গুরু এবং শিষ্যর মধ্যে। গুরু সুভাষ বোস-এর দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত শিষ্য কৌশিক রায়ের ছেলেরা। এদিন সকালে অনুশীলন শেষে ফরোয়ার্ড কোচ সুভাষ বোস বলেন, “আসরে যে কয়টা শক্তিশালী দল রয়েছে এর মধ্যে রামকৃষ্ণ একটা। ফলে আমাদের বাড়তি সতর্ক নিয়ে মাঠে নামতে হবে। তবে লক্ষ্য থাকবে একটাই পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া। তা মাথায় রেখেই ছেলেরা মাঠে নামবে”। ফরোয়ার্ডকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত রামকৃষ্ণ ক্লাব। কোচ কৌশিক রায় বলেন, “বিপক্ষ দলের খেলোয়ারদের এক ইঞ্চি জায়গা দিলে পুরো নিতে চাইবে। তাই যথেস্ট সতর্ক হয়ে মাঠে নামতে হবে আমাদের। লক্ষ্য থাকবে ফরোয়ার্ড ক্লাবকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এবং ম্যাচ থেকে পয়েন্ট তোলার”। ফুটবলপ্রেমীরাও আজ ভালো ম্যাচ দেখা নিয়ে আশাবাদী।

ফরোয়ার্ড রামকৃষ্ণের মহারণ আজ গুরুকে কঠিন চ্যালেঞ্জ শিষ্যের
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















