News Flash

  • Home
  • দেশ
  • বাঁকুড়ায় প্রকাশ্য দিবালোকে শ্যুট আউটের ঘটনায় গ্ৰেফতার অন্যতম অপরাধী
Image

বাঁকুড়ায় প্রকাশ্য দিবালোকে শ্যুট আউটের ঘটনায় গ্ৰেফতার অন্যতম অপরাধী

বাঁকুড়া, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : গত ৫ সেপ্টেম্বর বাঁকুড়া শহর সংলগ্ন কেশিয়াকোল হনুমান মন্দিরের কাছে প্রকাশ্য দিবালোকে শ্যুট আউটের ঘটনায় আসানসোল থেকে এক দাগী অপরাধীকে গ্রেফতার করেছে বাঁকুড়া পুলিশ । ধৃতের নাম প্রতাপ দাস। বাবার নাম বিশ্বজিৎ দাস। পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে সে আসানসোলের এসবি গরাই রোডে থাকত। শুক্রবার তাকে আসানসোল এলাকা থেকেই গ্রেফতার করে বাঁকুড়ায় নিয়ে আসে জেলা পুলিশ।

শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই গ্রেফতারের কথা জানান বাঁকুড়া পুলিশ সুপার বৈভব তেওয়ারী। তিনি বলেন, ওই দিন আঁততায়ীদের ফেলে যাওয়া মোটরবাইকের সূত্র অনুসন্ধান শুরু হয়। পাশাপাশি পুলিশ তার নিজস্ব সোর্স থেকেও অনেকটা সাহায‍্য পেয়েছে।
পুলিশ সুপার বলেন, পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এলাকার বাসিন্দা শেখ সাদ্দাম খুনের অভিযোগে বাঁকুড়া সংশোধনাগারে বন্দি ছিল। ওই দিন জামিনে জেল থেকে ছাড়া পায় সে। তাকে বাঁকুড়া থেকে একটি অল্টো গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন তারই আত্মীয় পরিজনেরা। গাড়িতে ৪ জন ছিলেন। গাড়ি বাঁকুড়া শহর থেকে বেরিয়ে কেশিয়াকোলের কাছে আসতেই দুই বাইক আরোহী গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। ঘটনায় ৩ জন জখম হন। ঘটনাচক্রে সেই সময় বাঁকুড়া সদর থানার আইসি দেবাশিস পান্ডা সেখান দিয়ে শহরে আসছিলেন। তিনি কিছু একটা ঘটেছে আন্দাজ করে গাড়ি থেকে নেমে আঁততায়ীদের লক্ষ্য করে বন্দুক উঁচিয়ে তেড়ে গেলে তারা বাইক নিয়ে বাঁকুড়া শহরের দিকে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ জেলার প্রবেশ পথে সমস্ত নাকা চেকিং শুরু করে। দুস্কৃতিরা সেটা বুঝতে পেরে যাত্রীবাহী বাসে চেপে পালিয়ে যায়। বাইকটি কেরানীবাঁধের বাউরি পাড়ার কাছে ফেলে যায়। বাইকের রেজিস্ট্রেশন নম্বর দেখে জানা যায় গাড়ির মালিক প্রতাপ দাস। তারই সূত্র ধরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় প্রতাপকে গ্ৰেফতার করে। মাত্র ২২ বছর বয়সেই খুন, চুরি ডাকাতি, গুলি চালানোর মত অসংখ্য ক্রিমিনাল কেসে নাম রয়েছে প্রতাপের । শুধুমাত্র আসানসোল দক্ষিণ ও উত্তর এবং হীরাপুর থানাতেই তার নামে ১১ টি মামলা রয়েছে। পুলিশ সুপার জানান, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গী ও এই চক্রের হদিশ পাওয়া যাবে। ইতিমধ্যে বেশ কিছু ক্লু পাওয়া গেছে তা তদন্তের স্বার্থে গোপন রাখা হচ্ছে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top