News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী, অমিত শাহ এবং যোগী অনেকে
Image

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী, অমিত শাহ এবং যোগী অনেকে

দেহরাদূন, ১৬ সেপ্টেম্বর (হি.স) : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ সহ অনেক নেতা-মন্ত্রীরা।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে জন্মদিনে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আপনি উত্তরাখণ্ডের উন্নয়নে প্রশংসা করার মতো কাজ করছেন। মোদী এক্স-এ পোস্ট করে জানান, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি যুবকদের আশা-আকাঙ্খাকে কেন্দ্র করে উত্তরাখণ্ডের উন্নয়নের জন্য প্রশংসনীয় কাজ করে চলেছেন। তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের কামনাও করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুখ্যমন্ত্রী ধামি বলেন, আপনার নির্দেশনায় আমরা উত্তরাখণ্ডকে দেশের শীর্ষস্থানীয় রাজ্যগুলির মধ্যে অন্তর্ভুক্ত করতে ক্রমাগত কাজ করে চলেছি। উত্তরাখণ্ডের প্রতি আপনার বিশেষ সংযুক্তি এবং চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সাহচর্য আমাকে সবসময় শক্তিশালী উত্তরাখণ্ড গঠনে শক্তি এবং অনুপ্রেরণা জোগায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী ধামিকে তাঁর জন্মদিনে অভিনন্দন জানিয়ে বলেন, দেবভূমির উন্নয়ন এবং মানুষের কল্যাণের জন্য তাঁর এই ধরনের নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়া উচিত। ঈশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ধামিকে একজন কঠোর পরিশ্রমী রাজনীতিবিদ এবং একজন দক্ষ বক্তা হিসেবে বর্ণনা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, স্মৃতি ইরানি, গজেন্দ্র সিং শেখাওয়াত, ড. মনসুখ মান্ডোভিয়া, গিরিরাজ সিং, জিতেন্দ্র সিং, অর্জুন মুন্ডা, মনোহর লাল খাট্টার, হিমন্ত বিশ্ব শর্মা, দেবেন্দ্র ফড়নবিস, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক, প্রহ্লাদ সিং প্যাটেল, পেমা খান্ডু, সর্বদানন্দ সোনেওয়াল, তরুণ চুগ, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে তাঁর জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top